
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ‘শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা’ শিরোনামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মনোয়ার হোসেন নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, "উত্তরবঙ্গের শীত এক ধরনের দুর্যোগ। প্রায় এক যুগ ধরে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছি। আপনারাও এগিয়ে আসুন।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুস সামাদ এবং ভাতুড়িয়া ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
মনোয়ার হোসেন স্থানীয় মেহনতী ও খেটে খাওয়া মানুষের সঙ্গে বন্ধুপ্রতিম মনোভাব বজায় রেখে কাজ করেন এবং তিনি সমাজের অসহায় মানুষের কল্যাণে তার অবদান অব্যাহত রাখার আশ্বাস দেন। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় অসহায় ও গরীব মানুষের মধ্যে উষ্ণতা এবং মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।