Sunday, September 20, 2026
হোম জেলা হরিপুরে মৎস্য আইনের অভিযান: দেড় লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ...

হরিপুরে মৎস্য আইনের অভিযান: দেড় লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

38
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গড়গরিয়া বিলে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বীরগড় গড়গড়িয়া বিল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দন কর।

অভিযান সূত্রে জানা যায়, গড়গড়িয়া বিলের বিভিন্ন জলাশয় থেকে মালিকবিহীন অবস্থায় ৪৫ ফিট দৈর্ঘ্য বিশিষ্ট মোট ২৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য আইন লঙ্ঘনের দায়ে জব্দকৃত জালগুলো ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ধ্বংসকৃত এই জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।

হরিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ও পোনা ছেঁকে তোলা হয়। এতে মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই ধরণের অভিযান নিয়মিত অব্য্হত থাকবে।”

অভিযান চলাকালে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং হরিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় জেলে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মৎস্য আইন অমান্য করে কেউ যদি পুনরায় এই নিষিদ্ধ জাল ব্যবহার করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে হরিপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন