Thursday, September 17, 2026
হোম জেলা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতিকে দলীয় মনোনয়ন চেয়ে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল...

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতিকে দলীয় মনোনয়ন চেয়ে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধ অনুষ্ঠিত

73
ঠাকুরগাঁও-২ আসনে দলীয় মনোনয়ন দাবিতে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
দলীয় মনোনয়ন দাবিতে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধ
print news

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ধানের শিষ প্রতিকে দলীয় প্রার্থীর মনোনয়ন চেয়ে ঠাকুরগাঁরে হরিপুরে উপজেলা বিএনপির উদ্দ্যেগে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন করেছে।

বৃহস্পিতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দলীয় কাৰ্য্যালয় থেকে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের নেত্রিত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বটতোলী মোড়ে মানববন্ধন এবং পথসভা করেন। এতে বক্তব্য রাখে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আবুসালেহ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মনোয়ার হেসেন, রেজুয়ানুল হক বিশ্বাস, জাহিরুল ইসলাস, আতাউর রহমান মংলা, ছাত্রদল সভাপতি উজ্জল প্রমুখ।

বক্তারা সকলেই ঐক্যমত প্রকাশ করে বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ঠাকুরগাঁও-২ আসনে এবার ধানের শীষ প্রতিকে দলীয় প্রার্থীদিয়ে নির্বাচন করা হবে। ঠাকুরগাঁও জেলার ৩টি আসনের মধ্যে ১ ও ৩ আসনে ইতোমধ্যেই দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনে এখনো দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়ে নাম ঘোষনা করেননি। এতে দলীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আর কোনো জোটের গোলামি করতে চাই না। তাই দলের হাইকমান্ট  এর নিকট  অনতি বিলম্বে ঠাকুরগাঁও-২ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন করে নাম ঘোষণা জন্য আহ্বান   করছি।উক্ত  বিক্ষোভ  কর্মসূচীতে হরিপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ  সহযোগী সংগঠনের  নেতা কর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন। 

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে দুম্বার গোস্ত বিতরণ
পরবর্তী নিবন্ধহরিপুরে হলুদ চাষে ঝুঁকেছেন কৃষক 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন