Saturday, September 19, 2026
হোম খেলাধুলা ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

38
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের খামার ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা উন্নয়ন কর্মসূচির (পিআইসি) বরাদ্দের আওতায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা ও ক্রীড়াবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ৩০৭টি স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়। নতুন ব্যাগ ও ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মাসুদ রানা।

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান। বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সুস্থ, সচেতন ও মেধাবী প্রজন্ম গঠনে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন।

নতুন স্কুল ব্যাগ ও ফুটবল পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এই উপহার তাদের বিদ্যালয়ে আসার আগ্রহ এবং পড়াশোনার প্রতি উৎসাহ আরও বাড়িয়ে দেবে। বিদ্যালয় কর্তৃপক্ষও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি শিক্ষার্থীদের শিক্ষা ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে দারুণ সহায়ক হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো উদ্যোগটিকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে মৎস্য আইনের অভিযান: দেড় লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
পরবর্তী নিবন্ধহরিপুরে ১ হাজার ৮৪৪টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন