Sunday, September 20, 2026
হোম জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে নারীর মৃত্যু

42
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে লিপি আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার তালডাঙ্গী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার ওই গ্রামের শরিফের স্ত্রী।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে লিপি আক্তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমদিকে বিষয়টি বুঝতে না পারায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে ১ হাজার ৮৪৪টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধহরিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন