Thursday, September 17, 2026
হোম জেলা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

148
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
print news

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের কলেজ গেইট এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কাউসার আলম। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এএসআই কাউসার আরও জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
পরবর্তী নিবন্ধআশুগঞ্জে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন ৭টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন