Saturday, September 26, 2026
হোম সব বিশ্ব নদী দিবস উপলক্ষে তিতাসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি

বিশ্ব নদী দিবস উপলক্ষে তিতাসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি

7
print news

বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের আনন্দ বাজার ঘাট থেকে র‍্যালিটি শুরু হয়ে ভাদুঘর বাজার ঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় আনন্দ বাজার ঘাটে এসে শেষ হয়। নৌ র‍্যালিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, তরী বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

র‍্যালির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক (ভিপি জহির), সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এবিএম মোমিনুল হক।

নৌ র‍্যালি 1

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নদী রক্ষা করা মানেই দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা। তিনি নদী দখল ও দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, নদী সংরক্ষণে তরী বাংলাদেশের সামাজিক আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আইনগত জটিলতা দূর করে নদীর অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, দেশের নদীগুলোর সীমানা নির্ধারণে পিলার স্থাপন, অবৈধ দখল ও দূষণ বন্ধ এবং নিয়মিত খননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে দেশের প্রায় ২৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্বব্যাপী বিশ্ব নদী দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—“No Forests, No Rivers, No Water, No Life” (বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই)।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়া কোর্ট রোড ব্যবসায়ী কমিটির নতুন কমিটি গঠন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন