Tuesday, August 11, 2026
হোম জেলা ঠাকুরগাঁও হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন কর্মচারীরা

ঠাকুরগাঁও হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন কর্মচারীরা

32
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “সবার জন্য গাছ, গাছের জন্য জীবন” স্লোগানকে সামনে রেখে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হরিপুর উপজেলার সরকারি কর্মচারীগণ। নিজেদের একদিনের বেতন জমিয়ে তারা উপজেলা পরিষদ চত্বরের আনাচ-কানাচে পরিত্যক্ত ও পতিত জমিসহ রাস্তার পাশে বৃক্ষরোপণ করছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের কর্মচারী শহিদুল হকের নেতৃত্বে ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিজ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের অব্যবহৃত ও পতিত জায়গাগুলোতে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা রোপণ করা হয়।

ঠাকুরগাঁও হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন কর্মচারীরা2

উপজেলা পরিষদের কর্মচারী সোহেল রানা, রবিউল ইসলাম, সুদেব, আব্দুল হাকিম, খলিল, পলাশসহ সকল কর্মচারী বলেন, “আমরা বেতন কম পাই, তবুও দেশের জন্য কিছু করতে চাই। একদিনের বেতন দিয়ে আমাদের সংসার চলবে, আবার মাটিও সবুজ হবে। ২৫ কোটি বৃক্ষ রোপণে আমরাও শরিক হলাম।”

ঠাকুরগাঁও হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন কর্মচারীরা1

উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “এই কর্মসূচি প্রমাণ করে দেশ গড়তে পদমর্যাদা বড় কথা নয়, মানসিকতাই আসল। তাদের রোপণ করা চারাগুলোই একদিন ছায়া দেবে আগামী প্রজন্মকে।”

ঠাকুরগাঁও হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন কর্মচারীরা4
পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধহরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ৩ রোগীর সফল চিকিৎসা, অ্যান্টিভেনম প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন