শুক্রবার, জুন ৫, ২০২৬
হোম সব হরিপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

হরিপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

154
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশব্যাপী তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টা ৪৫ মিনিটে ভাতুরিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কাঠালডাঙ্গী হাই স্কুল মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভাতুরিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুকুল হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবু নাসের, সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সম্পাদক নাজমা পারভিন, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম, হরিপুর কৃষকদলের সভাপতি হাফিক উদ্দিন, সম্পাদক শনীয়ত উল্লাহ, ভাতুরিয়া ইউনিয়ন কৃষকদলের সম্পাদক সোহাগ আলী ও ইউনিয়ন সভাপতি মনোয়ার হোসেন।

বক্তারা দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে দলীয় সংগঠনের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধহরিপুরে মৎস্য প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন