Thursday, October 15, 2026
হোম জেলা ঠাকুরগাঁও হরিপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

হরিপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

143
print news

সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের হরিপুরেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি হরিপুর উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপজেলার অন্তর্ভুক্ত ১২টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ শতাধিক শিক্ষা অনুরাগী অংশগ্রহণ করেন।

প্রতিবাদকারীরা দাবি করেন, সম্প্রতি ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক পরিপত্রে বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে, যা শিক্ষা-সমতায় বড় বাধা সৃষ্টি করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির হরিপুর উপজেলা শাখার সভাপতি খালিলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদসহ অন্যান্য শিক্ষক-অভিভাবকরা।

বক্তারা বলেন, “সরকারি স্কুলে না পড়লেই যদি বৃত্তির অধিকার না থাকে, তবে এটি সংবিধান ও শিক্ষা নীতিমালার পরিপন্থী। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।”

মানববন্ধন শেষে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে ৩৫ মেধাবী শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার প্রদান
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ঠিকাদারকে দরপত্র জমা দিতে বাধা, অভিযোগ তদন্তে জেলা প্রশাসন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন