Thursday, September 17, 2026
হোম জাতীয় হরিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সম্পন্ন

হরিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সম্পন্ন

24
print news
হরিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ 1 1

বিস্তারিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসনের মনিটরিং কমিটি।

শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা চন্দন করের সভাপতিত্বে কোরবানির পশুর বর্জ্য ও চামড়া সংরক্ষণ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৬৪টি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে লবণ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের মনিটরিং কমিটির তত্ত্বাবধানে চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ নিশ্চিত করা হয়, ফলে চামড়া সংরক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলার ভবান্দপুর বাহারুল উলুম হিফজুল কুরআন দারসে নিজামিয়া ও এতিমখানা, তোররা হাফিজিয়া হিফজুল কুরআন ও এতিমখানা মাদ্রাসা এবং ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও পীরদিঘি দরুল উলুম নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে সরেজমিনে গিয়ে চামড়ায় লবণ ব্যবহার ও সংরক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে রহস্যজনকভাবে নারীর মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক
পরবর্তী নিবন্ধহরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন