Thursday, September 17, 2026
হোম জেলা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদপ্রার্থী শাহাদাত হোসেনের ভোট প্রার্থনা

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদপ্রার্থী শাহাদাত হোসেনের ভোট প্রার্থনা

31
Red Crescent
print news

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচনে সদস্য পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন ভোটারদের কাছে তাঁর পক্ষে মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেছেন।

নির্বাচনকে সামনে রেখে এক ভিডিও বার্তায় তিনি ‘প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী’ সম্বোধন করে তাঁর নির্বাচনী প্রত্যাশা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন। ভিডিও বার্তায় শাহাদাত হোসেন বলেন, মানবতার সেবা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই তিনি রেড ক্রিসেন্টের কার্যক্রমের সঙ্গে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান।

তিনি বলেন, রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠনের নাম নয়; দুর্যোগ, বিপদ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্ল্যাটফর্ম। সেই মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভোটারদের আস্থা ও সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শাহাদাত হোসেন তাঁর ভিডিও বার্তায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, তাঁদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই হবে তাঁর কাজের সবচেয়ে বড় শক্তি। একই সঙ্গে তিনি নির্বাচনে তাঁকে সমর্থন করে মূল্যবান ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মোঃ শাহাদাত হোসেনের আজীবন সদস্য নং ৯৬৩৯।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত ভিডিও বার্তাটিতে তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। তাঁর প্রত্যাশা, ভোটাররা তাঁকে তাঁদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে মানবতার সেবায় কাজ করার সুযোগ দেবেন।

সদস্য পদপ্রার্থী শাহাদাত হোসেনের নির্বাচনী বার্তা:
“আপনাদের একটি ভোট, মানবতার সেবায় এগিয়ে যাওয়ার আমার শক্তি।”

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, সম্মাননা পেলেন তিন সফল চাষি
পরবর্তী নিবন্ধহরিপুরে জিংক ধান চাষ ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন