ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

10
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়ন দাখিল করলেন বিএনপির প্রার্থী
print news

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকালে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সহসভাপতি এবিএম মোমিনুল হক এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

পূর্ববর্তী নিবন্ধমাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এর আয়োজনে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতি সংলাপ
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন