Saturday, October 10, 2026
হোম সব শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

61
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন
print news

বুধবার (২৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে সাহিত্য একাডেমি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের যৌথ আয়োজনে কবি জয়দুল হোসেন ও মামুন সিদ্দিকী সম্পাদিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।

সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোঃ আরিফ হোসেন।

img

মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী, স্বাগত বক্তব্য প্রদান করেন সাহিত্য একাডেমির সভাপতি, কবি জয়দুল হোসেন, শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শামিমুল হক, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য অ্যাড. কাজী আহাম্মদুন নবী রানার।

এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিদুল ইসলাম ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম উদ্দিন, সহকারী শিক্ষক আবুল হাসানাত, কবি মো. আব্দুর রহিম, তরী বাংলাদেশের আহ্বায়ক শামিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদ, কমরেড নজরুল ইসলাম, কবি সাহাবুল ইসলাম, এম এ মালেক, ফারুক আহমেদ ভুইয়া, খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, জামিনুর রহমান, মনিরুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধগ্রাহকদের তথ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিচ্ছে বিডিএইচপিএ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন