Thursday, September 17, 2026
হোম জেলা খুলনা খুলনায় অনুষ্ঠিত বিটপা কনফারেন্স ২০২৩

খুলনায় অনুষ্ঠিত বিটপা কনফারেন্স ২০২৩

178
print news

তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মান উন্নয়নের লক্ষ্যে খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিটপা কনফারেন্স ২০২৩। বাংলাদেশ আইটি প্রফেশনাল’স অ্যাসোসিয়েশন (বিটপা) আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা অংশ নেন।

সম্মেলনে বিটপার সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের একত্রিত করার পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও ফ্রিল্যান্সারদের উন্নয়নে ভূমিকা রাখাই বিটপার প্রধান উদ্দেশ্য। এ উদ্দেশ্য সামনে রেখে দিনব্যাপী এ সম্মেলনে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা হয়েছে।

BITPA 2023 2

সম্মেলনে নতুন তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও ফ্রিল্যান্সারদের সফল হওয়ার দিকনির্দেশনা দেন, কন্টেন্ট ক্রিয়েটর সোহাগ মিয়া, ভিডিও এডিটর রাফায়েত রাকিব, সিনিয়র ডিজাইনার কামরুজ্জামান শিশির, সিনিয়র ডিজিটাল মার্কেটার স্বরুপ আমিন, ফাউন্ডার আই.সি.আই.টি.পি শরিফ মোহাম্মদ শাজাহান, সিনিয়র ডেভেলপার হাসিন হায়দার, রিফায়েত রিফাত, সহ আরো অনেকে। ফলে নতুন পেশাজীবীরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করার পাশাপাশি নিজেদের মান উন্নয়নের সুযোগ পেয়েছেন।

ঢাকা থেকে আসা মোঃ আমিনুল ইসলাম বলেন বিটপা আমাদের জন্য অনেক বড় একটি নেটওয়ার্কিং ব্যবস্থা করে আসছে এ ধরনের সম্মেলন আমরা প্রতিবছর চাই।

বিটপা সম্পর্কে ইমাম হাসান বলেন, বিটপা এমন একটা আয়োজন যেখানে আইটি সেক্টরের সব থেকে অভিজ্ঞরা আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করে থাকেন।

আয়োজকদের একজন জানান, ভবিষ্যতে সম্মেলনের পাশাপাশি বছরজুড়ে সেমিনার, কর্মশালাসহ বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে পাল্টেগেল দুটি গ্রামের চিত্র – বেজায় খুঁশি গ্রামবাসী
পরবর্তী নিবন্ধহরিপুরে সড়কের পাশে স্কুল- ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা স্কুলে নেই কোনো প্রাচীর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন