Thursday, September 17, 2026
হোম জাতীয় হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

35
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে মিরা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার পতনডোবা গ্রামের মো. মিজানের মেয়ে এবং রণহাট্টা চোরঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আহত হয় মিরা। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে কিছু সময় ঝাড়ফুঁক করার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে দিনাজপুরে নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার সময় তার মৃত্যু হয়।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, সাপের কামড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন স্থানীয়রা। মিরার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন