Thursday, September 17, 2026
হোম জেলা ঠাকুরগাঁও হরিপুরে জাতীয় পাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্ধোধন

হরিপুরে জাতীয় পাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্ধোধন

59
হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠান
হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ
print news

হরিপুর/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

দেশী জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি- আমিষেই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর দিন ব্যাপি মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতালের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে প্রাণিসম্পদ চত্বরে এর শুভ উদ্ধোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। মেলায়  পরিদর্শন শেষে প্রাণিসম্পদ অফিসার সোহাগ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন, কৃষি অফিসার রুবেল হুসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা, হরিপুর থানার ওসি তদন্ত শরিফ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সচিবালয়ে ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের সভাপতি মাজহারুল সম্পাদক ওবায়দুল
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো WordPress Campus Connect

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন