Saturday, October 17, 2026
হোম জাতীয় হরিপুরে দুর্গাপূজায় বিজিবির নজরদারি ও টহল বৃদ্ধি

হরিপুরে দুর্গাপূজায় বিজিবির নজরদারি ও টহল বৃদ্ধি

1
হরিপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির নজরদারি ও টহল
দুর্গাপূজা উপলক্ষে হরিপুরে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি।
print news

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার মিনাপুর বিওপির আওতাধীন ৮ কিলোমিটার সীমান্ত এলাকার পাঁচটি পূজামণ্ডপের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

গত শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক।

তিনি বলেন, সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ।

এ লক্ষ্যে সীমান্ত এলাকা কিংবা পূজামণ্ডপের আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

পূজা শুরু হওয়ার পর থেকে মিনাপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা নিয়মিতভাবে পূজামণ্ডপ পরিদর্শন করছেন। উৎসব চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন