Thursday, September 17, 2026
হোম জেলা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সভা: মাদকমুক্ত সমাজ গঠনে জোরালো উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সভা: মাদকমুক্ত সমাজ গঠনে জোরালো উদ্যোগ

77
ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যবদ্ধ সদর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভার একাংশ
print news

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা পরিষদের সদস্য সাবের হোসাইন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা পরিষদের সদস্য শেখ আরিফ বিল্লাহ আজিজী

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া — এহসানুর রহমান ভূঁইয়া
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক — সাজেদুল হাসান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলাউদ্দিন আহমেদ, ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ২ নম্বর পুলিশ ফাঁড়ি;
রফিকুল ইসলাম, ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি;
এবং শাকিল ইসলাম, রেলওয়ে স্টেশন মাস্টার।

এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ—
শামীম আহমেদ, আহবায়ক, তরী বাংলাদেশ;
সাদিকুল ইসলাম, সভাপতি, নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া;
আতিকুর রহমান আপেল, হারিস আহমেদ, আলমগীর হোসেন সাগর,
মাওলানা দেলোয়ার হোসেন মাহাদী, এডভোকেট জুবায়ের শাওন,
পলি আক্তার, কানিজ ফাতেমা কনিকা, আবরারুল হক সিরাজী প্রমুখ।

বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধতরী বাংলাদেশের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয়বারের মতো আইটি প্রফেশনালদের মিলনমেলা, BITC মিটআপ ২০২৫ অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন