শুক্রবার, জুন ৫, ২০২৬
হোম জেলা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটে ২০ হাজার টাকা জরিমানা, বালু জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটে ২০ হাজার টাকা জরিমানা, বালু জব্দ

71
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনে জরিমানা ও বালু জব্দ
print news

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিমনা সড়কের পাশে ফসলি জমি ও বিল বালু দিয়ে ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী আইন অমান্য করায় এক ব্যক্তিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জমিতে ফেলা ভরাটকৃত বালু জব্দ করা হয়।

ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, “ফসলি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন করা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের মাধ্যমে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআশুগঞ্জে সেনা অভিযানে রিভলবার উদ্ধার, সন্ত্রাসী সাদ্দাম পলাতক, ভাই গ্রেফতার
পরবর্তী নিবন্ধনাসিরনগরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপ পরা অবস্থায় চাঁদাবাজির আসামি পালিয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন