Thursday, September 17, 2026
হোম বাংলাদেশ উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

65
বিমান বিধ্বস্ত
print news

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F-7 BGI বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায়, মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের ওপর। দুর্ঘটনার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে অনেকে হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর সূত্র জানায়, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছু সময়ের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।

দুপুর ২টার কিছু পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং ফায়ার সার্ভিস নিশ্চিত করে, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল স্টেশনের ৮টি ইউনিট।

দুর্ঘটনার দৃশ্য ভয়াবহ

দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিধ্বস্ত ভবনের পাশ থেকে গাড়াগাড়ি ধোঁয়া উড়ছে, চারদিকে আগুন জ্বলছে, আর মানুষজন আতঙ্কে ছোটাছুটি করছেন।

একাধিক ভিডিওতে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দাদের আহতদের উদ্ধার করতে দেখা গেছে। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টার দৃশ্যও ধরা পড়ে ক্যামেরায়।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্য

মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান,

“বিমানটি কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অনেকে আহত হয়েছেন বলে ধারণা করছি।”

উদ্ধার অভিযান চলছে

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার তৎপরতায় অংশ নেয়। বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এবং হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।

ঘটনাস্থল ঘিরে উত্তরায় চরম আতঙ্ক বিরাজ করছে। সেনা ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার ও তদন্তে কাজ চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধনাসিরনগরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপ পরা অবস্থায় চাঁদাবাজির আসামি পালিয়েছে
পরবর্তী নিবন্ধহরিপুরে ৩৫ মেধাবী শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন