Thursday, September 17, 2026
হোম জেলা ঠাকুরগাঁও হরিপুরে দুম্বার গোস্ত বিতরণ

হরিপুরে দুম্বার গোস্ত বিতরণ

41
হরিপুরে ১৫০ প্রতিষ্ঠানে দুম্বার গোস্ত বিতরণ কার্যক্রম
হরিপুর উপজেলা পরিষদ চত্বরে দুম্বার গোস্ত বিতরণ কার্যক্রম
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা)র মাধ্যমে রাজকীয় সৌদি আরব সরকার কর্তৃক প্রেরিত কোরবানির গোস্ত ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৫০টি প্রতিষ্ঠানে মাঝে সুষ্ঠভাবে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় পিআইও অফিসের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে ১৬টি কার্টুন উপজেলার ৬টি ইউনিয়নের এতিমখানা, লিল্লাবডিং ও কাওমী মাদ্রাসা সহ ১৫০টি প্রতিষ্ঠানের মাঝে এসব দুম্বার গোস্ত সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার রাকিবু ইসলাম, হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, হরিপুর জামায়াতের সহকারি সেক্রেটারি কামরুজ্জামান ও হরিপুর পিআইও অফিসের কার্যসহকারী মাসুদ পাভেজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা
পরবর্তী নিবন্ধঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতিকে দলীয় মনোনয়ন চেয়ে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধ অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন