বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
হোম জেলা ঠাকুরগাঁও হরিপুরে জিংক ধান সম্প্রসারণে মতবিনিময় সভা

হরিপুরে জিংক ধান সম্প্রসারণে মতবিনিময় সভা

50
জিংক ধান
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জিংক সমৃদ্ধ ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ, আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের সহযোগিতায়।

সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হোসেন। এতে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মানস কুমার, হারভেস্টপ্লাসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, ইএসডিও’র এপিসি কৃষিবিদ আসরাফুল আলম, রিঅ্যাক্ট-ইন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ, ওয়াল ভিশনের কো-অর্ডিনেটর রুমা পারভিন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম সিনা।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, ব্যবসায়ীসহ ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা জিংক সমৃদ্ধ ধান চাষের উপকারিতা তুলে ধরে এর সম্প্রসারণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানববন্ধন
পরবর্তী নিবন্ধগাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন