বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
হোম অপরাধ হরিপুরে রহস্যজনকভাবে নারীর মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

হরিপুরে রহস্যজনকভাবে নারীর মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

15
print news

শিরোনাম:
হরিপুরে নারীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

হরিপুরে নারীর মরদেহ 1 1

বিস্তারিত:
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাশিমা (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত নাশিমা (৩৬) পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফাজিলপুর গ্রাম এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহের অবস্থা এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৃশংস এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হরিপুরে নারীর মরদেহ 2 2

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ
পরবর্তী নিবন্ধহরিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সম্পন্ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন