Sunday, September 20, 2026
হোম জাতীয় হরিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হরিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

32
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ রানা

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং দেশ গঠনে জনগণের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ের হরিপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধহরিপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, সম্মাননা পেলেন তিন সফল চাষি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন