Tuesday, August 11, 2026
হোম জেলা কুষ্টিয়া কুষ্টিয়ায় ৭৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ১টি মোটরসাইকেল ও নগদ টাকাসহ ০৩ জন...

কুষ্টিয়ায় ৭৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ১টি মোটরসাইকেল ও নগদ টাকাসহ ০৩ জন আসামী গ্রেফতার

119
print news

বুধবার (০৫ মে, ২০২৩খ্রিঃ) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ শাহাদৎ হোসেন, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এসআই(নিঃ)/সুফল সরকার, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ী ১. মোঃ ইমরান হোসেন চঞ্চল (৩৫), পিতা-মোঃ বাবুল মোল্লা, সাং-কালিশংকরপুর ড. আইনুদ্দিন সড়ক) , ২. মোঃ সাকিব (২৩), পিতা-মৃত মহিদুল ইসলাম, সাং-কালিশংকরপুর, ৩. মোঃ ইউসুফ আলী (৬৩), পিতা-মৃত ময়েজ উদ্দিন মন্ডল, সাং-মঙ্গলবাড়ীয়া, সর্ব থানা ও জেলা-কুষ্টিয়াদেরকে (ক) ৭৪০(সাতশত চল্লিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি লাল কালো রংয়ের YAMAHA FZ-S পুতরান ব্যবহৃত মোটরসাইকেল এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২৯,০০০/-(উনত্রিশ হাজার) টাকা ধৃত আসামী নিজ হাতে বাহির করিয়া দেওয়া সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে আসামীগণদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানার মামলা নং-০৫, তারিখ-০৩/০৫/২০২৩, ধারা-৩৬(১) সারিণর ২৯(ক)/৪১/৩৮ মাদকব নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধমে দিবসে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা 
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলে হজযাত্রীদের মেডিকেল চেকআপ ফ্রি করলেন ডিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন