Sunday, July 12, 2026
হোম জেলা ঠাকুরগাঁও হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা: বাল্যবিবাহ ও মাদক নির্মূলে গুরুত্বারোপ

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা: বাল্যবিবাহ ও মাদক নির্মূলে গুরুত্বারোপ

60
বাল্যবিবাহ
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাসিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন। এ সময় উপস্থিত ছিলেন হরিপুর থানার প্রতিনিধি, বিএনপি, জামায়াতে ইসলামীর এবং গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় সাম্প্রতিক সময়ের সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, পাচার, বাল্যবিবাহ রোধ, চিকিৎসা সেবা, মাদক, সীমান্তে চোরাচালান ও সাধারণ চুরি-ছিনতাইসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় বিজিবি প্রতিনিধিরা সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান কর্মকর্তারা।

এছাড়া বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন বক্তারা এবং প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার সরকার টিকে থাকার জন্য নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে: মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে, সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন