Thursday, September 17, 2026
হোম জেলা ঠাকুরগাঁও হরিপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

হরিপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

34
হরিপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ
হরিপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ ও প্রশিক্ষণের দৃশ্য
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার সময় উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের ফেডারেশনের নির্বাচিত ১২০ জন কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ উন্নতজাতের ধানের বীজ ব্রি ধান-৭২, ৭৪ ও ১০২ বিতরণ করা হয়। এ সময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সুষ্ঠু বীজ ব্যবস্থাপনা, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার কৃষিবিদ মো: মশিউর রহমান (AEO)। তিনি বলেন, জিংক সমৃদ্ধ ধান মানবদেহের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধানের চাষ বৃদ্ধি পেলে যেমন উৎপাদন বাড়বে, তেমনি মানুষের পুষ্টি চাহিদাও মিটবে। তিনি আরও বলেন, উন্নত কৃষির মাধ্যমে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল বাকী (আরডিআরএস কৃষি অফিসার), মো: গোলাম কিবরিয়া (আরডিআরএস এগ্রিকালচারাল প্রজেক্ট অফিসার), রবিনাথ রায় (কমিউনিটি মোবিলাইজার), ফেডারেশন চেয়ারম্যান মো: রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁও হরিপুর এবারো পাথর কালী পুজায় হলোনা মিলন মেলা
পরবর্তী নিবন্ধতরী বাংলাদেশের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন