বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
হোম ব্রাহ্মণবাড়িয়া নিউজ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা

374
print news

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে জেলা সদরের হালদারপাড়ায় লুৎফর রহমান টাওয়ারে এ হামলা হয়, যেখানে নাছিমা মুকাই আলী বসবাস করেন। তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর ভূঁইয়ার সমর্থকরা এ হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন যুবক লুৎফর টাওয়ারে হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। নাছিমা মুকাই আলী অভিযোগ করেন যে হামলাকারীরা তার বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে। তিনি আরও জানান, আশপাশের লোকজন এ ঘটনার ভিডিও ধারণ করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, কারা এ হামলা চালিয়েছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর ভিতর থেকে পুকুর অপসারণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন