Sunday, July 12, 2026
হোম জেলা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

148
মানববন্ধন
print news

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ‘শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন সানিউর রহমান এবং সভাপতিত্ব করেন ফাহিম মুনতাসির।

এতে বক্তব্য দেন — তিশা রাণী পোদ্দার (ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ), কাজী রায়হান শাহ ও শাহ আলম পালোয়ান (ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ), জাহিদ হোসেন (বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ), তৌফিক হাসান এবং হোসাইন ইসলাম জয় (অন্বেষা বিদ্যাপীঠ) প্রমুখ।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা দীর্ঘ ৫-৬ বছর ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

তারা জানান, গত ১০ আগস্ট মাননীয় অর্থ উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য ডিও লেটার প্রেরণ করেছেন—যা আশাজাগানিয়া পদক্ষেপ।

তবে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।

মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা
পরবর্তী নিবন্ধহরিপুরে লিভার রোগে ভোগা ব্যক্তির আত্মহত্যা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন