হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে এস এসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে তাপস চন্দ্র সিং (১৭) নামে আরো এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। এ নিয়ে পরীক্ষার ফল প্রকাশের ২৪ ঘন্টার ব্যবধানে দুই জন শিক্ষার্থীর আত্বহত্যার ঘটনা ঘটলো। একটি হলো ১৩ মে সোমবার সকাল অনুমান সাড়ে ৯ টার সময় হরিপুর উপজেলার শুকানী থামে অমিশ্র চন্দ্র সিংয়ের বাড়িতে। মৃত তাপস চন্দ্র সিং অমিন্দ্র চন্দ্র সিংঘের ছেলে। মৃতের বাবা অমিন্দ্র চন্দ্র সিং বলেন, সে যাদুয়ানী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ দিয়ে এস এলসি পরীক্ষা দিয়েছিল। ১২ মে এস এসসি পরীক্ষার ফল প্রকাশ হলে সে পরীক্ষায় বায়োলজিতে ফেল করে। বাবা মা ও পাড়া প্রতিবেশী, সহ পাটিদের মুখ দেখানোর লজ্জায় মনের দুখে বাড়ির সকলের অগোচরে তার শয়ন ঘরের তীরের সাথে তার মায়ের
অড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, পরীক্ষায় ফেল করায় লোক সজ্জায় সে আতৃহত্যা করেছে। হরিপুর থানার ওসি তদন্ত বলেন, ঘটনা স্থলে গিয়ে ঘটনা পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকার মৃতের লাশ তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও হরিপুর উপজেলা আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা: আসিয়া বেগম। তিনি কলস প্রতীকে ৩৬ হাজার ২১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিপুর উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: মোকাররম বাবলী (হাঁস ) প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৯৩ ভোট।
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্টকে লতিফা(৪০) নামে এক বিধাব নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল সোমবার সকাল অনুমান সাড়ে ১০ টায় উপজেলার সিংহাড়ি গ্রামে। মৃত লতিফা উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী। সে তার দেবর ইলিয়াস এর পরির্বতে ৪০ দিনের কর্মসূচি মাটি কাটার কাজ করতে গিয়েছিল। সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান আবুতাহের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, অভাবের তাড়নায় ওই মহিলা তার দেবর ইলিয়াসের পরির্বতে শ্রমিক হিসেবে ৪০ দিনের কর্মসূচির মাটি কাটার কাজ করতে গিয়েছিল। সকালে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্টকে জ্ঞান হারিয়ে সে ঘটনা স্থলেই মারা যান। এসময় তিনি আরো বলেন, এ কর্মসূচির কাজে কারো পরির্বতে কেই কাজ করতে পারবে না। সদ্যকে প্রতিদিন উপস্থিত হাজিরা দিতে হয়। পুরুষের পরির্বতে মহিলা কি ভাবে হাজিরা দিয়ে কাজ করছিল তা তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। এ ছারাও স্থানিয়রা অভিযোগ করে বলেন, এ কর্ম সূচির কাজের ব্যবপক অনিয়ম রয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের অবহেলার করণে এই দূরঘটনাটি ঘোটলো। আমরা এর প্রতিকার চাই ।
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে চলছে সড়ক ও জনপথ বিভাগ সওজ‘র জায়গা দখলের মহোৎসব! আর এইসব দখল মহোৎসবেরে আড়ালে কোটি টাকার বাণিজ্যে মেতে উঠেছে একটি স্বার্থান্বেষী মহল। সম্প্রতি সরেজমিন ঘরে গিয়ে এবিষয়ে সোশ্যাল মিডিয়াতে দেয়া ‘তরী বাংলাদেশ’ এর একটি ফেইসবুক পোস্ট নজরে আসলে নড়েচড়ে বসেন প্রশাসনের কর্মকর্তারা।
ঘটনাটি নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাইবাংগরা বাজার এলাকায়। কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের পূর্ব পাশে অবস্থিত বাংগরা বাজার। বাজারটির পশ্চিম পাশে সওজ’র সড়ক। সড়কের পশ্চিম পাশে প্রসস্ত খাল। যা যুক্ত হয়েছে অদের খালের সাথে। এই সড়কের পাশে দোকানপাট নির্মাণের নামে সরকারী জায়গা হরিলুট চলছে দীর্ঘদিন ধরেই! জানা যায় সওজ’র একশ্রেণীর অসাধূ কর্চারীর যোগসাজসে এবং স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় সরকারী জমি দখলের এই মহোৎসবের পাশপাশি চলে আসছে বিশাল অংকের আর্থিক বাণিজ্যও। যার পরিমাণ কোটি কোটি টাকা।
রাস্তা ও খালের পাশে দখলের মহোৎসবের ফলে একদিকে যেমন সংকুচিত হয়ে খালটির অবস্থা হচ্ছে বেহলা, অন্যদিকে সড়কও হচ্ছে সংকুচিত। এতেকরে এখানে প্রতিনিয়ত যানজট লেগে থাকে প্রকট আকারে। যানজট লেগে থাকার কারণে যাত্রীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বছরের পর বছর। এব্যপারে ‘তরী বাংলাদেশ’ এর আহবায়ক শামীম আহমেদ এই প্রতিবেদককে বলেন, কিছুদিন যাবৎ তরী’র কাছে বিভিন্ন সূত্র থেকে এমন সংবাদ আসছিলো যে, ‘নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুলের সময়ে বাংগরা বাজারের পাশে দুইশ’টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই উচ্ছেদের বছর পাড় না হতেই আবারও সেই জায়গায় দোকানপাট ও পাকা স্থাপনা তৈরী করছে দখলদারার।
এমন সংবাদের সত্যতা যাচাই করতেই গত ২১ এপ্রিল রবিবার নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ এর একটি প্রতিনিধিদল দখলকৃত স্থানটি পরিদর্শন করে। আহবায়ক শামীম আহমেদ এর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন, তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটি সদস্য, খালেদা মুন্নী ও সোহেল রানা ভূঁইয়া প্রমূখ। তরী বাংলাদেশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে গত ২৩ এপ্রিল তরী’র পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর অবৈধ দখল উচ্ছেদের জন্য আবেদন করা হয়।
‘তরী বাংলাদেশ’ এর আহবায়ক শামীম আহমেদ বলেন, আমরা সরেমমিন গিয়ে যা দেখলাম তা রীতিমতো বিস্মিত হওয়ার মতো! বাজারের উত্তর পশে নেমে পায়ে হেটে বাজারের দক্ষিণ মাথায় অদের খালের উপর অবস্থিত ব্রিজটির কাছে যাই। সেখানে ব্রিজের নীচের অবস্থা দেখে আরও বিস্মত হই! পরে আমরা অদের খলটির রাজাবাড়ীসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে অবাক হই। এখানে একটি অবৈধ ব্রিজও দেখতে পাই যার ফলে নৌরুট বন্ধেরও অভিযোগ আছে! এ বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। শামীম আহমেদ বলেন, এখানে যেভাবে দখলের হরিলুট চলছে তা দেখে মনে হবেনা দেশে আইন বলতে কিছু আছে! তিনি বলেন, সরেজমিন পরিদর্শন কালে আমাদের কাছে অভিযোগ আসে সরকারী জায়গায় গড়েতোলা এসব দোকানের বৈধতা দিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা।
নাম প্রকাশ না করা সর্তে বেশ কয়েকজন অবৈধ দখলদার জানান, প্রতিটি দোকনের পজিশন ফিরে পেতে মাথাপিছু এক থেকে দেড় লাখ টাকা গুনতে হচ্ছে তাদের! সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারজুড়ে চলা এই দখলের প্রতিযোগিতায় যাত্রীছাউনি হয়েছে সেলুন! ব্রিজের ওপরে বসেছে চায়ের দোকান। অদের খালের পাশ নদী দখল করে বসানো হয়েছে মুরগীর দোকান! যার মালিক স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বলে জানিয়েছে স্থানীয়রা। বাংগরা বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রবিউল আলম রবি বলেন, সবাই নিজ নিজ দায়িত্বেই সড়কের পাশে দোকানঘর নির্মাণ করছে। এখানে কোনো টাকা-পয়সার লেনদেন করা হয়নি। তিনি বলেন, তারা আগে থেকেই এখানে ব্যবসা করে আসছিল। সড়কের গাইডওয়াল নির্মাণকাজের প্রয়োজনে সাবেক এমপির অনুরোধে তারা দোকান সরিয়ে নিয়েছিল। সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। উচ্ছেদ অভিযানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট পেলেই আমরা উচ্ছেদ অভিযান চালাব।’
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় তরী’র একটি পোস্ট আমার নজরে আসে। এবিষয়ে জেলাপ্রশাসক স্যারের সাথেও কথা বলেছি। আমি সহকারী কমিশনার (ভূমি) অফিসের মাধ্যমে খোঁজখবর নিয়ে দেখেছি, অবৈধ দখলকৃত জায়গাগুলো সওজ’র। সংশ্লিষ্ট দপ্তর যদি উচ্ছেদে সহযোগিতা চায় তাহলে আমরা সহযোগিতা করব।
জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা শুভ নবর্বষ ১লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। দিবসের কর্মসূচি অনুয়াযী সকাল সাড়ে ১০ টায় মঙ্গল শোভাযাত্রা, শোভাযাত্রা শেষে চিড়াইতো বাংলার পান্তা ভাত খাওয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিাত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ‘লীগ সভাপতি জিয়াউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান,এসি ল্যান্ট আব্দল্লাহ আল নোমান , থানার ওসি আব্দুল লতিফ শেখ,আ‘লীগ সম্পাদক এসএম আলমগীর,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নগেন কুমার, হরিপুর প্রেসক্লাবের সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ কাষ্ঠরিতে হরিপুর উপজেলা যুব দলের সাবেক সম্পাদক আকরাম হোসেনের মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় হরিপুরে পুলিশ হেফাজতে মৃত যুব নেতা আকরাম হোসেনের কবর জিয়ারত করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জনতার উদ্দেশ্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকার গণতন্ত্রের পরির্বতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। হাজার হাজার সাধারণ অসহায় নিরীহ মানুষকে অন্যায় ভাবে ধরে মামলা দিয়ে জেল হাজতে আটকে রাখে পুলিশি নির্যাতন করছে। এই সরকার এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার কেরে নিয়েছে।
হরিপুরের মানুষের ঈদ আনন্দ হয়নি। আপনাদের ছেলে আকরাম কে দানবীয় সরকার পুলিশ বাহিনী দিয়ে অন্যায় ভাবে নিযার্তন করে পুলিশ হেফাজতে মারা হয়েছে। আমরা এর প্রতিবাদ ও তীর নিন্দা জানাচ্ছি। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১৩ হাজার ৩২২ জন দুঃস্ত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে (ভিজিএফ)এর চাল। গতকাল সোমবার সকাল ১০ টায় হরিপুর ৪নং ডাংগীপাড়া ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধোধন করেন । এসময় উপস্থিত ছিলেন ৪ নং ডাংগীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো: আহ্সান হবীব চৌধুরী(হাসান),ট্যাগ অফিসার মো : নেহেরু, হরিপুর প্রেসক্লাবের সদস্য জহুরুল ইসলাম (জীবন) ইউপির সদস্য মো রেজুয়ানুল হক (রেজু) প্রমুখ। উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে (ভিজিএফ) এর ১০ কেজিকরে চাল উপজেলার ৬ টি ইউনিয়নে ১৩ হাজার ৩২২ জন দুঃস্থ ও অসহায় পরিবারকে দেওয়া হয়েছে।
জহরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যুবদলের সদস্য সচিব আকরাম হোসেন(৪০)পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়না তদন্ত শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে আজ মঙ্গলবার ৯ এপ্রিল সকাল ১১ টায় মৃতের জানাজা শেষে হরিপুর উপজেলা যুবদলের আয়োজনে মৃতের বাড়ির সামনে পাকা সড়কের উপর সকাল সাড়ে ১১ টায় মানববন্ধন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জেলা যুবদলের সম্পাদক মাহাবুবুর আলম তুহিন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবদল নেতা লিটন, উপজেলা
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, সাবেক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, গত রবিবার রাতে হরিপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাকে থানায় ধরে নিয়ে আসে। সোমবার দুপুরে আসামী ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানোর সময় সে অসুস্থ বোধ করলে তৎক্ষনাত থানা পুলিশ চিকিৎসার জন্য তাকে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর আয়োজনে আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৪ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও জনসমাবেশের আয়োজন করা হয়। র্যালিটি ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন থেকে শুরু হয়ে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ, বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে সমাপ্ত হয়। র্যালি শেষে তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে জনসমাবেশে বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ও নদী-প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। সারাদেশে নদী দূষণ ও দখল মুক্ত রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাস নদী ও শহরের গুরুত্বপূর্ণ ৪.৮ কিলোমিটার টাউনখাল সহ সকল নদী ও খাল দখল-দূষণ মুক্ত করে সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়ার আহ্বান জানান।
বর্ণাঢ্য এই র্যালি ও জনসমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন , ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরীর বাপ্পি, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, এটিএন নিউজ পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম, সাহিত্য একাডেমী সাধারণ সম্পাদক নূরুল আমিন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি ওসমান গণি সজিব, অঙ্কুর শিশু-কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন, জামিনুর রহমান, মো.আশিকুল আলম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর সদস্য খালেদা মুন্নী, খায়রুজ্জামান ইমরান, সুশান্ত পাল, সোহেল রানা ভূইয়া, শিপন কর্মকার, শিরিন আক্তার, শাহ মো. আলামিন, মো.শাহীন শাহ, আব্দুল হাকিম, মো. রয়েল, হিরো, এহসানুল হক, তুরকান শাহ প্রমুখ।
উল্লেখ্য যে, নদীর প্রতি মানুষের করণীয় কী, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু; এসব বিষয় স্মরণ করিয়ে দিতে নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৯৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে। পরবর্তীতে ১৯৯৮ সাল থেকে দিবসটি বিশ্বব্যপী পালিত হয়ে আসছে নদী সুরক্ষায় করনীয় অর্থাৎ নদীকৃত্য দিবস হিসেবে।