হোম প্রচ্ছদ পৃষ্ঠা 16

হরিপুরে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম প্রধান এর জানাজা নামাজে হাজার মানুষ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম প্রধান এর জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে। ৬মার্চ বুধুবার সকাল ১০.৩০মিনিটে টেংরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

উক্ত জানাজা নামাজে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। এতে অংশগ্রহণ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, আওয়ামীলীগ নেতা এসএম আলমগীর, সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম পুষ্প, সাবেক মেয়ার আলমগীর সরকার, ভাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান সরকার, হরিপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি জসীমউদ্দীন ইতিসহ,ও হরিপুর প্রেসক্লাবের সদস্য জহুরুল ইসলাম (জীবন) আত্মীয়স্বজন, রাজনৈতিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ স্থানীয় সকল শ্রেণী পেশার মুসল্লিবৃন্দ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাবার কবরের পাশে শায়িত করা হয় তাকে। মরহুমের ভাতিজা মাওলানা মিজানুর রহমান প্রধান জানাজার নামাজ পড়ান। উল্লেখ, গত ৫মার্চ মঙ্গলবার দুপুর অনুমান ৩টার সময় বাড়ির পাশে মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ হলে, ঘটানার স্থলে মৃত্যু হয়।

তরী বাংলাদেশ আয়োজিত নদী ও প্রকৃতি সুরক্ষায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

তরী বাংলাদেশ আয়োজিত নদী ও প্রকৃতি সুরক্ষায় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ ফ্রেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সি ও অফিস সংলগ্ন অগ্রণী সংসদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেনের সভাপতিত্বে আব্দুল মতিন শিপন এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর সদস্য খালেদা মুন্নী, শুভেচ্ছা ব্যক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক মাসুকুল কবীর, ইয়াছিন মাহমুদ, রামু বণিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর সদস্য খাইরুজ্জামান ইমরান , আব্দুল হেকিম, মো. মনির হোসেন প্রমুখ।

সভায় নদী ও প্রকৃতি তথা পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয় গুলো নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো পলিথিন ব্যবহৃত বর্জ্য ও পলিথিন যত্রতত্র ফেললে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয় গুলো বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পলিথিন অপচনশীল হওয়ায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা এবং নদীর নাব্যতা। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় পলিথিন উৎপাদন, বিপণন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার আইন প্রয়োগ করে বন্ধ করার দাবি জানান বক্তারা। বক্তারা তাদের আলোচনায় পরিবেশ দূষণমুক্ত রাখতে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার পাশাপাশি পৌর কর্তৃপক্ষের কার্যকরী ভূমিকা রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

হরিপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান শীহদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী রাত ১২টা ১মিনিটে হরিপুর কেন্দ্রীয় শীহদ মিনারে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন শীহদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকতা আরিফুজ্জামান, হরিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, আওয়ামীলীগ সম্পাদক এসএম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, হরিপুর প্রেসক্লাবের সম্পাদক আব্দুর রশিদ সহ উপজেলা প্রসাশনের সকল অফিসার এবং রাজনৈতিক নেত্রীবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকগণ।

গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন

গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন

সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও মুক্তধারার রফিকুল ইসলামকে গোলাম মুস্তাফা আবৃত্তি পদক ২০২৪ প্রদান করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

একই অনুষ্ঠানে চারজন প্রতিশ্রুতিশীল তরুণ আবৃত্তি শিল্পীকে প্রদান করা হয়েছে ২০২২ ও ২০২৩ সালের জন্য ‘বৃষ্টি-দোলা স্মৃতি পদক’।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একুশের প্রথম প্রহর উদযাপন, গোলাম মুস্তাফা আবৃত্তি পদক এবং বৃষ্টি-দোলা স্মৃতি পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

তিনি বলেন, “গোলাম মুস্তাফা আবৃত্তি পদকের মধ্য দিয়ে আমরা এমন গুণিজনদের সম্মান জানাই, যারা দীর্ঘদিন সাংগঠনিক আবৃত্তি চর্চার বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছেন। আর বৃষ্টি-দোলা স্মৃতি পদক দেওয়া হয় মূলত তরুণ প্রতিশ্রুতিশীলদের, যারা আমাদের সামনে সম্ভাবনা দ্বার। এই পদক প্রদানের মধ্য দিয়ে আমরা গুণিজনদের সম্মান জানিয়ে নিজেরাও সম্মানিত হই।”

এরপর পদকপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে পদক তুলে দেন বাংলাদেশের আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর।
সম্মানীর চেক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এসময় উপস্থিত ছিলেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো আহকাম উল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।

গোলাম মুস্তাফা আবৃত্তি পদক তুলে দেয়ার পরপরই বৃষ্টি-দোলা তরুণ আবৃত্তিশিল্পী পদক ২০২২-২০২৩ প্রাপ্তদের হাতে পদক তুলে দেন অতিথিরা। পদক গ্রহণ করেন পূজয়িতা দত্ত, পঙ্কজ পান্ডে, অনামিকা গাইন, এবং পারমিতা রায়।

আসাদুজ্জামান নূর বক্তব্যে বলেন, “তৃণমূলে আমাদের শিশুদের নিয়ে কাজ করাটা এখন জরুরি। আমাদের প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে লড়াই করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে আমরা অগ্রসর হই।”

পদক প্রদানের পর বিভিন্ন আবৃত্তি সংগঠন দলীয় আবৃত্তি পরিবেশন করে। তাদের মধ্যে রয়েছে- মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি, স্রোত আবৃত্তি সংসদসহ বিভিন্ন আবৃত্তি সংগঠন।

সোহেল আহাদ
সাহিত্য একাডেমি

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৪১তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৪১তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শনিবার ১৭, ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহিত্য একাডেমির পরিচালক অ্যাডভোকেট আবু তাহের-এর সভাপতিত্বে ও কবি জয়দুল হোসেনের পরিচালনায় শুরুতে সংগঠনের সদস্যদের পরিচিতি করেন, বিগত বছরের কার্যতালিকা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিন।

বার্ষিক সভা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দূছ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শামসুদ্দিন সৌরভ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ফয়েজুল কবীর, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, আবরনি নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, তরী আহবায়ক শামীম আহমেদ।

এছাড়া সাহিত্য একাডেমির উপদেষ্টা ডা. আহমদ আল মামুন ও কবি মুজিবুল বারী, পরিচালক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আসরারুননবী মোবারক, একেএম শিবলী, বাবু পরিমল ভৌমিক, ফারুক আহমেদ ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কর্মকর্তা মো. রিফাত আমিন ও সংগঠনের সদস্য জিয়াউদ্দিন ঠাকুর।

নদী ও প্রকৃতি সুরক্ষায় নাগরিক সংলাপ আয়োজনে তরী বাংলাদেশ

আজ ১৭ ফেব্রুয়ারি তরী বাংলাদেশ আয়োজিত  নদী ও প্রকৃতি সুরক্ষায় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়া বর্ডার বাজারস্থ  ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এম এ মালেক চৌধুরী।


সভায় নদী ও প্রকৃতি তথা পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয় গুলো নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন পরিবেশ দূষণের  অন্যতম প্রধান কারণ হলো পলিথিন।  ব্যবহৃত বর্জ্য ও পলিথিন যত্রতত্র ফেললে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয় গুলো বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।পলিথিন অপচনশীল হওয়ায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা এবং নদীর নাব্যতা।  পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় পলিথিন উৎপাদন, বিপণন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার আইন প্রয়োগ করে বন্ধ করার দাবি জানান বক্তারা।


বক্তারা তাদের আলোচনায় পরিবেশ দূষণমুক্ত রাখতে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার পাশাপাশি পৌর কর্তৃপক্ষের কার্যকরী ভূমিকা রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন। সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। বক্তব্য রাখেন তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ।, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহাররঞ্জন সরকার, কবির হোসেন কানু, আজিজুল হক, নাফিজ আহমেদ সেলিম, মো. রুবেল মিয়া, এহতেশাম চৌধুরী জনি প্রমূখ।

আজ থেকে বিমানের বাংলাদেশ এর রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরু

আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দুপুর ০২:০৫টায় বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হয়। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। নতুন রুট উপলক্ষ্যে বিশেষ ছাড় চলছে। আজ থেকে ২৬ মার্চ ২০২৪ তারিখের মধ্যে বিমান এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGROME15 ব্যবহার করে ১৫% ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও বিমান কলসেন্টার, নিজস্ব টিকেট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করলে মূল ভাড়ার উপর ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে।

আগামী ২৬ মার্চ ২০২৪ তারিখ মহান স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশ্যে বিমান এর প্রথম ফ্লাইট যাত্রা করবে। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত সপ্তাহে প্রতি সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৫৫ স্থানীয় সময় রাত ২:০০টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭:০০টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল ০৮:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১১:৪৫টায়।

1000102637

তবে ০১ এপ্রিল ২০২৪ থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৩:০০টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ০৯:১০টায় এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১০:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১২:৩০টায়।

ঢাকা-রোম রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৬৪,৩৫৫ টাকা থেকে শুরু হবে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ১,০৪,৫৬৮ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাশে ঢাকা-রোম রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ১,৪৪,১০৫ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ২,৫৮,৫৬৮ টাকা থেকে। রোম-ঢাকা রুটে ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৪৮,৭৮৮ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ৮৯,৮৫২ টাকা থেকে। বিজনেস ক্লাশের ক্ষেত্রে একমূখি ও রাউন্ড ট্রিপ ভাড়া শুরু হবে যথাক্রমে ১,২২,৬৬৩ ও ২,২২,২৩৬ টাকা থেকে। মু্দ্রা বিনিময় হার, সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।

ফ্লাইটের সিডিউল, সময়সূচি ও টিকেটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য বিমান এর ওয়েবসাইট WWW.BIMAN-AIRLINES.COM থেকে পাওয়া যাবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে।

হরিপুরে মাদক সহ গ্রেফতার -১

হরিপুরে মাদক সহ গ্রেফতার -১

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের হরিপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শত ৫০ গ্রাম গাজা সহ আব্দুল মালেক (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে জেল হাজতে পাঠিয়েছেন। হরিপুর উপজেলা সদর ইউনিয়নের বাগানবাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন হরিপুর থানা এসআই তাপস সহ সংঙ্গীয় পুলিশ নিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রসাশনের শিশুপার্ক এলাকার বাগান বাড়িতে আসামী আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গাজা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় মাদক আইনে মামলা করে আসামী কে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

তরী বাংলাদেশ সরাইল উপজেলা আহবায়ক কমিটি গঠন

তরী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইলে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মোঃ মজনু মৃধার সভাপতিত্বে উপজেলার কালিকচ্ছ বিসমিল্লাহ ট্রেডার্স প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন তরী বাংলাদেশ এর সদস্য খালেদা মুন্নী, মোঃ খায়রুজ্জামান ইমরান, সোহেল রানা ভূইয়া, মোহাম্মদ ওয়াসিম। তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্য শাহাগীর মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি আবুল কাশেম তালুকদার, মোঃ শাহিন শাহ, মোহাম্মদ আইয়ুব খান, মুখলেসুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে সরাইল মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মোহাম্মদ মাহবুব খাঁনকে আহবায়ক ও সাংবাদিক মোঃ শাহাগীর মৃধাকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

মোহাম্মদ মাহবুব খাঁন আহবায়ক শাহাগীর মৃধা সদস্য সচিব

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্য সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, রাকিবুর রহমান রকির, নাজমা বেগম, শেখ কামরুজ্জামান সজল, জয়নাল আবেদিন, মোঃ বেলাল মিয়া, মোঃ জুনায়েদ হোসেন, মনিরুল ইসলাম, শেখ মোঃ মামুন মিয়া, মোঃ নাজমুল হক, মোহাম্মদ শাহিন মিয়া প্রমূখ।

হরিপুর ৫০ শয্যার হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বেহাল দশা

ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ৫০ শয্যার হাসপাতাল টি জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবার মান বেহাল দশা হয়ে পরেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার ৫০ শয্যার হাসপাতালে সরকারি নিয়ম অনুযায়ী ১৯ জন ডাক্তার থাকার নিয়ম থাকলেও টিএইচএ সহ কাগজে কলমে রয়েছে ১১ জন। এর মধ্যে ৩ জন ৪ বছর ধরে ডেপুটেশনে থাকায় বর্তমানে কর্মস্থলে ডাক্তার রয়েছে ৮ জন। সার্জারী, গাইনী ও অ্যানেসথেসিয়া কনসালটেন্ট না থাকায় দীর্ঘদিন ধরে প্রসুতি ও সিজারের কাজকর্ম বন্দ রয়েছে। এতে ওটিতে থাকা মূল্যবান জিনিস পত্র গুলি নষ্ঠ হওয়ার পথে। ৩০ জন সিনিয়র স্টাফ নার্স এর মধ্যে ১১ জন রয়েছে ডেপুটেশনে।

মিডওয়াইফ পদে ৫ জনের বিপরীতে রয়েছে ৩ জন এর মধে ২ জন রয়েছে ডেপুটেশনে আর কর্মস্থলে আছে মাত্র এক জন। ওয়ার্ড বয়,কম্পিউটার অপারেটরর, পরিসংখ্যানবিদ, জুনিয়র মেকানিক, সিকিউরিটি গার্ড সহ আরো ৭ জন কর্মচারী ডেপুটেশনে রয়েছে। ৫ জন সুইপারের মধ্যে আছে ১ জন। এসবের কারণে হরিপুর হাসপাতালটির স্বাস্থ্য সেবার মান বেহাল দশা হয়ে পড়েছে দেখার কেউ নেই। গরীব দুঃখী পরিবারের গর্ভপতি মা ও শিশু সেবা ও বিনামূল্যে প্রসূতির কার্যক্রম (ডিএসএফ) চালু থাকলেও হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট, গাইনী ও এনেস্থেসিয়া বিভাগের কোন ডাক্তার না থাকায় প্রতিদিনই এসব রোগীকে সিজারের জন্য বাইরে ঠাকুরগাঁও,দিনাজপুর,রংপুর হাসপাতালে রেফার্ড করতে হয়।

এতে প্রসূতি রোগী ও তার পরিবারকে পোহাতে হয় অর্থনৈতিক ভোগান্তি। এক্স-রে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। এছাড়াও এখানে আল্ট্রাসনোগ্রাম মেশিন নেই। হরিপুর উপজেলায় প্রায় ২ লক্ষ মানুষের বসবাস। এর মধ্যে ৭৫ ভাগ মানুষ গরীব ও মধ্যবিত্ত। এই মানুষগুলোর স্বাস্থ্যসেবার একমাত্র স্থান হচ্ছে এ ৫০ শয্যার হাসপাতালটি। দূর দূরান্ত থেকে মানুষ হাসপাতালে এসে চিকিৎসা সেবা ও ডাক্তার না পেয়ে হতাশ হয়ে বাড়ী ফিরে। গ্রাম-গঞ্জের অনেকেই আর্থিক অভাবের কারণে বাইরে চিকিৎসা না নিয়ে গ্রামের হাতুরি ডাক্তার দ্বারা চিকিৎসা নিচ্ছে। আবার কেউ সু-চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে।

বর্তমান ডিজিটাল ও উন্নত চিকিৎসার বিজ্ঞান যুগে হরিপুর হাসপাতালটির বেহাল দশার দিকে সু-দৃষ্টি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী দীর্ঘদিন ধরে জোর আবেদন করে আসছেন। হাসপাতালের বেহাল দশার বিষয়ে টিএইচএ ডাঃ শামিমুজ্জামান কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হাসপাতালের সার্বিক বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম জানানো হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঠাকুরগাঁ-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেন, গত বৃহস্পতিবারের হাসপাতালের মিটিংয়ে আমি সব সমস্যার কথা শুনেছি । মানুষের স্বাস্থ্য সেবার মান ফিরিয়ে আনতে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে। হরিপুর আওয়ামী লীগ সম্পাদক এস এম আলমগীর হাসপাতালটির দূর্দশামুক্ত ও জন দূভোগের হাত থেকে রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ সহ সু দৃষ্ঠি কামনা করছি।

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি

- Advertisement -

জনপ্রিয় সংবাদ

গরম খবর