হোম প্রচ্ছদ পৃষ্ঠা 14

হরিপুরে রাস্তায় ইট বিছানোয় পাল্টে গেছে গ্রামীণ জনপদের চিত্র

হরিপুরে রাস্তায় ইট বিছানোয় পাল্টে গেছে গ্রামীণ জনপদের চিত্র

জহরুল ইসলাম (জীবন), হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একটি রাস্তার জন্য পাঁচ হাজার মানুষের দুর্ভোগ ছিল দীর্ঘদিনের। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কাঁচা রাস্তাটিতে জরুরি ভিত্তিতে ইট বিছানো হয়েছে। এর ফলে দুই গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।

জানা যায়, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী এতিমখানা থেকে দিলগাঁও পর্যন্ত এক হাজার মিটার কাঁচা রাস্তায় জরুরি ভিত্তিতে ইট বিছানো হয়েছে। এতে কাঁঠালডাঙ্গী এতিমখানা, দিলগাঁও, কেবি কলেজ, কৃষি কলেজসহ দুই গ্রামের প্রায় চার হাজার মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও দুর্ভোগ কমেছে। অন্যদিকে, গ্রামের কৃষকরা দীর্ঘদিনের কৃষিপণ্য পরিবহনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন।

রাস্তায় ইট বিছানোর ফলে গ্রামীণ জনপদের চিত্র পাল্টে গেছে। এতে দুই গ্রামের মানুষ খুশি।

কৃষক করিম ও সাহিরুল দুলাল জানান, “আপনাদের লেখনির মাধ্যমে আমাদের ৫০ বছরের এই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছি। রাস্তা ভালো হওয়ায় এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাবেন।”

কয়েকজন কলেজ শিক্ষার্থী জানান, “আগে রাস্তা দিয়ে চলাচলে অনেক কষ্ট হতো এবং সময় নষ্ট হতো। রাস্তাটি হওয়ার ফলে আমরা খুব খুশি।”

হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসই করার লক্ষ্যে কাঁঠালডাঙ্গী এতিমখানা থেকে দিলগাঁও পর্যন্ত এক হাজার মিটার কাঁচা রাস্তায় ইট বিছিয়ে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে। মানুষ এখন এর সুফল ভোগ করবে।”

এই রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার টাকা।

ঠাকুরগাঁও হরিপুরে সীরাতুন নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও না’তে রাসূল (সাঃ) অনুষ্ঠিত

ঠাকুরগাঁও হরিপুরে সীরাতুন নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও না'তে রাসূল (সাঃ) অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সীরাতুন নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও না’তে রাসূল (সাঃ) অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় “সীরাতুন নবী (সাঃ)” শীর্ষক আলোচনা সভা ও না’তে রাসূল (সাঃ) অনুষ্ঠান গতকাল (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় সভায় ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং তাঁর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের জন্য না’তে রাসূল পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং হরিপুর ইউনিয়নের আমীর মাওলানা মোঃ আফসার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল হাকিম, যিনি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম, নায়েবে আমীর, হরিপুর উপজেলা এবং মাওলানা রমিজ আহাম্মেদ, সেক্রেটারি, হরিপুর উপজেলা শাখা।

প্রধান আলোচক হিসেবে মাওলানা মোঃ আব্দুল হাকিম তাঁর বক্তব্যে নবীজীর (সাঃ) জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমাজে নৈতিক মূল্যবোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে নবীজীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। বিশেষ অতিথি মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং মাওলানা রমিজ আহাম্মেদ তাদের বক্তব্যে ইসলামের শিক্ষা এবং নবীজীর (সাঃ) অনুসরণীয় আদর্শ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আসাদুল্লাহ আল-গালিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মোশারফ হোসেন এবং সেক্রেটারি মাওলানা মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হরিপুর উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাদের আলোচনা ও বক্তব্যে নবীজীর (সাঃ) জীবন ও আদর্শকে আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

সভাটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।

বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশ এর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশ এর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর বর্ণাঢ্য র‍্যালি দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে শেষ হয়। র‍্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন নদীমাতৃক বাংলাদেশের সকল নদ-নদী দখল-দূষণ, নাব্যতা সংকটসহ নদীর বালু লুন্ঠনের মহোৎসব এখনই থামানো না গেলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যার জলন্ত উদাহরণ সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া আকস্মিক বন্যা প্রকোপ। তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একজন পরিবেশ কর্মী এবং দীর্ঘদিন যাবৎ নদী-প্রকৃতি সুরক্ষায় কাজ করছেন। আমরা আশা করি তিনি নদী সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবেন।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের কার্যকরী কমিটির সভাপতি এবিএম মোমিনুল হক, দৈনিক কুরুলিয়া সম্পাদক ইব্রাহিম খান সাদাত, সিনিয়র সাংবাদিক কাউসার ইমরান, কমরেড নজরুল ইসলাম, নারী নেত্রী ফজিলাতুন নাহার।
স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সাংবাদিক হারুন আল রশিদ, কবি লিটন হোসেন জিহাদ, কণ্ঠশিল্পী হৃদয় কামাল, তরী বাংলাদেশ নাসিরনগর উপজেলার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, অংকুর শিশুকিশোর সংগঠনের সভাপতি আনিসুর রহমান রিপন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী তিতাস নদীর শহরের অংশে সব ক’টি বাজারের বর্জ্য সরাসরি নদীতে যাচ্ছে এছাড়াও নদীর সাথে যুক্ত খালগুলো বিশেষ করে টাউনখাল দখল দূষণে বিলীন প্রায়।

tori bangladesh 2


পরিবেশ কর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে জেলা প্রশাসন কর্তৃক দখলদারদের চিহ্নিত করে তালিকা ও আংশিক উচ্ছেদ অভিযান হলেও দীর্ঘদিন তদারকি না থাকায় দখলদারেরা পুনঃদখলের পাঁয়তারা করছে। তিতাস নদীর শিমরাইলকান্দি থাকে মেড্ডা পর্যন্ত দখলদারদের চিহ্নিত করলেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। অনুরূপ লালপুর সড়কের পাশে থাকা প্রায় ১৪ কিলোমিটার খালে দখলদারদের চিহ্নিত করা হলেও উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি।বিরাশার মোড়ে সরকারি খাল দখল করে অবৈধভাবে টিনশেড মার্কেট নির্মাণের ফলে বারোমাস জলাবদ্ধতা লেগে থাকে। এতে মারাত্বক জনদূর্ভোগ পোহাতে হচ্ছে।এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও সমাধান পাওয়া যায়নি।


পানি উন্নউন বোর্ড কর্তৃক তিতাস নদী খননের কথা শোনা গেলেও মূলতঃ নদী থেকে বালু উত্তোলন আর বালুর ব্যবসা হয়েছে। নদীর বালু দিয়ে বিল ভরাট করা হয়েছে। উপশহরের নামে বিল লুণ্ঠনের পরিকল্পনা প্রায় শেষ পর্যায়ে। পৌরসভার পরিধি বৃদ্ধির জন্য শহরের উত্তর, দক্ষিণ ও পশ্চিমে পর্যাপ্ত জায়গা থাকলেও তিতাস নদীর পূর্বপাড় বিলের জায়গাকে অন্তর্ভুক্ত করার অপচেষ্টা চলছে। নদী রক্ষায় নদীর সীমানা নির্ধারণ, সঠিক খনন ও নৌপথ সচল রাখার গুরুত্বারোপ করেন বক্তারা।
তাঁরা আরো বলেন বিলের মাঝ দিয়ে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কের পাশে ফসলী জমি প্লট হিসেবে বেচাকেনা হচ্ছে এবং চটকদার বিজ্ঞাপন নানা মাধ্যমে দেখা যাচ্ছে। কোথাও কোথাও প্লট ভরাটের কার্যক্রমও চলছে। যা পরিবেশ আইনে দণ্ডনীয় অপরাধ। পরিশেষে বক্তারা জেলা নদী রক্ষা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক হিসাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মহোদয়ের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল মতিন শিপন।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ হয়ে যেভাবে হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে। ফ্যাসিবাদী দলের চিরতরে বিদায় না করা পযন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার ১৮ সেপ্টম্বর দুপুরে হরিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষা ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তাঁর দোসরদের বিচারের দাবীতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গণঅভ্যুত্থান আমাদের সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুয়োগ এসেছে। দেশে এখন কেয়ারটেকার সরকার রয়েছেন, দেশ সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে। সে সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। স্বৈরাচারের প্রেতাত্মারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে এখনো বসে আছে। তাদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে। এক সময় আমরা ভোট দিতে পারতাম না। আমাদের ভোটের অধিকার কেরে নিয়েছিল। এখন জবাব দেওয়ার সময় এসছে। ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। সেখান থেকে ষড়যন্ত্রের কলকাঠি নারছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে এবং সর্বদলীয় মানুষের পাশে থাকতে হবে। জনসভায় জেলা ও উপজেলা বিএনপি নেত্রীবর্গ সহ চার হাজারের অধিক মানুষের সমাগম ঘটেছিল।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগীতা চাইলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ থেকে পাচার হওয়া যাওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগীতা চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। একই সাথে দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এসময় অন্তর্বর্তী সরকারকে সহযোগীতা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত।

এর আগে ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় তিনি অর্থনৈতিক সহযোগীতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দু দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা দেশের ভঙ্গুর পরিস্থিতি তুলে ধরে দেশ গঠনে জাপানের কাছে আর্থিক সহযোগীতা চান। বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুমের প্রতিটি ঘটনা তদন্ত করা হবে। এ বিষয়ে কমিশন করার চিন্তা করছে সরকার। গুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে ৩০ আগস্টের আগে বাংলাদেশ সই করবে।

তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলা আহবায়ক কমিটি গঠন।

বিজয়নগর উপজেলায় তরী বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে শনিবার, ১৩ জুলাই ২০২৪খ্রি. বিকেলে চম্পকনগর বাজারে তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে বিজয়নগর উপজেলা আহবায়ক কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী ও সুশান্ত পাল। সদস্য সংগ্রহ প্রক্রিয়া, সাংগঠনিক ঘোষণাপত্র ও শপথ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন জেলা সদস্য সোহেল রানা ভূঁইয়া। বিজয়নগর উপজেলা সকল সদস্যদের উপস্থিতিতে বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ উপজেলা বিজয়নগর নদী, খাল, বিল, পাহাড়, টিলা বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও সম্ভাবনাময় পর্যটন এলাকা। দিনদিন নদ-নদী, খাল-বিল দখল-দূষণ-ভরাট, নির্বিচারে পাহাড়, টিলা ও বৃক্ষ নিধনের ফলে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী বিনির্মানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরী বাংলাদেশ সারাদেশে যে কার্যক্রম পরিচালনা করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা বিজয়নগরবাসী তরী বাংলাদেশ এর আদর্শের সাথে একাত্মতা ঘোষণা করে নদী ও প্রকৃতি সুরক্ষায় সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করবো।


তার-ই প্রেক্ষিতে রবিবার, ১৪ জুলাই ২০২৪খ্রি. বিকেলে তরী বাংলাদেশ এর কার্যালয়ে আহবায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া আহবায়ক ও আলমগীর হোসাইন-কে সদস্য সচিব করে তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত আহবায়ক কমিটি সাংগঠনিক নিয়ম অনুযায়ী আগামী নব্বই দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

হরিপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা সমাপনী

হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলা অডিটরিয়াম হল রুমে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প ( জিএইচএমসি পাট) এর সহযোগিতায় সোমবার সকালে উপজেলা চত্বরে এই মেলা শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প। মেলায় অংশগ্রহণকারী স্টল ও কৃষি উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন উপস্থিত ছিলেন

তরী বাংলাদেশ এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস – ২০২৪ পালিত

করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা

প্রতিপাদ্যকে সামনে রেখে নদী প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘ তরী বাংলাদেশ” এর আয়োজনে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৪।
আজ বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ দিবসটি উপলক্ষ্যে জেলা শহরের বঙ্গবন্ধু স্কায়ার থেকে জেলা পরিষদ প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য সচেতনতা র‌্যালি শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে নদী ও প্রকৃতি সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো.বিল্লাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের পরিচালক মো. মনির হোসেন, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা পরিষদ সদস্য রোমানুল ফেরদৌসী, হাকিম রেজা। উক্ত সভায় সভাপতিত্ব করেন তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ।

3 min

অনুষ্ঠানে অতিথি বক্তারা পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা,গুরুত্ব ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন। জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো. বিল্লাল মিয়া ‘তরী বাংলাদেশ’ এর সকল কাজে পাশে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নদী,খাল,জলাশয় রক্ষা তথা পরিবেশ রক্ষায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ‘তরী বাংলাদেশ’ আহবায়ক শামীম আহমেদ বলেন পরিবেশ রক্ষায় নদী-প্রকৃতি সুরক্ষার বিকল্প নেই।পরিবেশ তথা আমাদের জীবনের স্বার্থে সারাদেশের নদী-খাল দখল দূষণ মুক্ত রাখা জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নদী-খাল-জলাশয় রক্ষায় অন্যান্য সংস্থার পাশাপাশি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য গণ আরো কার্যকর ভূমিকা রাখবেন।


আব্দুল মতিন শিপন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘তরী বাংলাদেশ’ আহবায়াক কমিটি সদস্য খালেদা মুন্নী। বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য হৃদয় কামাল, সরাইল উপজেলা আহবায়ক মো. মাহবুব খান, বিজয়নগর উপজেলা তরী সদস্য মো.সাদেকুল ইসলাম ভূইয়া, শাহ আবুল মনসুর আল-আমীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ সদস্য খাইরুজ্জামান ইমরান, নাফিস আহমেদ সেলিম, সুশান্ত পাল,নাজমুল খান, শিপন কর্মকার, শিরিন আক্তার, নাজমা আক্তার, আব্দুল হেকিম সহ প্রমূখ।

হরিপুর হাসপাতালে নতুনদের বরণ ও অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হরিপুর হাসপাতালে নতুনদের বরণ ও অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জহরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের প্রচেষ্টায় এবং হরিপুর উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শামীমুজ্জামান, ও জেলা সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহহাম্মেদ যৌথ উদ্দ্যোগে হরিপুর হাসপাতালে পদায়ন কৃত ২ জন ডাক্তার, ১২ জন নার্স ও অন্যান্য অফিস স্টাফ ৮ জন সহ ২২জন কর্মকর্তা ও কর্মচারী ডেপুটেসন বাতিল করা হয়েছে। হরিপুর উপজেলা স্বাস্থ্য ´প্লেক্্র এ নতুন করে কর্মস্থলে যোগদান করায় তাদের কে বরণ ও অবসর জনিত বিদাযীদের উপলক্ষে এক সংবর্ধনা অনুঠান অনষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় হরিপুর স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার আয়োজনে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শামিমুজ্জামানের সভাপতিত্বে নতুনদের বরণ ও অবসর জনিত বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার শামিমুজ্জামান বলেন, হরিপুর হাসপাতালের ২২ জন কর্মকর্তা ও কর্মচারী জেলা ও জেলার বাইরে হাসপাতালে দীর্ঘদিন ধরে ডেপুটেসনে ছিল। উপজেলার মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য ঠাকুকুরগাঁও-২ আসনের এমপি‘র প্রচেষ্ঠায় তা বাতিল করে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা হয়েছে। আশা করি মানুষ এখন থেকে সুচিকিৎসা পাবে। এ ছারাও হাসপাতালের সিজার কার্যক্রম শুরুর জন্য আমরা গাইনী ও এ্যানেসথেসিয়া ডাক্তা নিয়ে আসার জন্য প্রচেষ্ঠা চলছে। ওই অনুষ্ঠানে হাসপাতালের ইপিআই দপ্তরের আব্দুল জলিল ও আইয়ুব আলঅ কে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়া যুব সমাজের উদ্যোগে শনিবার (১৮ মে) উলচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়। এসময়, আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে মো: কামরুজ্জামান ভূইয়ার সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১০ নং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিউর রহমান সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন, উলচাপাড়া বাজার কমিটির সেক্রেটারি খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান টুটন, ১ নং ওয়ার্ড সদস্য আবু কালাম মেম্বার, ২ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, শেখ হুমায়ুন কবির মেম্বার, সফিল্লাহ মেম্বার, হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি বাবু অর্জুন দেবনাথ, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান,  মনিরুজ্জামান শাহ আলম, মিয়া হোসেন মেম্বার, আব্দুল্লাহ মিয়া, হান্নান মিয়া, ইসমাইল হোসেন, জহরলাল, ডাঃ কামাল হোসেন, জাহিন, হেমায়েত উল্লাহ, টুনু মিয়া, শেখ তারেক আহমেদ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকতে হবে। উলচাপাড়া গ্রামে মাদক মুক্ত হবে। মাদক সেবন মুক্ত হবে, মাদক বিক্রি দমন করা হবে। তিনি আরো বলেন, আজকের পর থেকে এই গ্রামে কেউ মাদক বিক্রি বা সেবন করে এমন অভিযোগ প্রমাণসহ পেলে সাথে সাথে তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদকের সঙ্গে জরিত থাকা কাউকে ছাড় দেওয়া হবে না।

১০ নং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম বলেন, উলচাপাড়া গ্রাম আদর্শ গ্রাম হিন্দু মুসলিমের গ্রাম এই গ্রামে মাদকাসক্ত বা মাদক বিক্রি কে কখনো সমর্থন করা হবে না। মাদক দমনের জন্য উলচাপাড়া প্রতিটি পাড়ায় পাড়ায় কমেটি গঠন করা হবে এবং রাত ১০ টার পর  অকারনে যে কেউ এলাকায় চলাফেরা করলে তার জবাবদিহিতা করতে হবে। সমাবেশ এর পূর্বে, মো: জাহিন ও শেখ তারেকের পরিচালনায় উলচাপাড়া গ্রামের বিভিন্ন পাড়ায় মাদক বিরোধী র‍্যালী নিয়ে সারা গ্রামে পর্যবেক্ষণ করেন এবং মাদক নির্মুল ও দমনের বিভিন্ন সচেতনতা গ্রাম বাসির মাঝে তুলে ধরেন তারা।

- Advertisement -

জনপ্রিয় সংবাদ

গরম খবর