হোম প্রচ্ছদ পৃষ্ঠা 17

হরিপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আসিয়া বেগম

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী উপজেলা পরিষদ নির্বাচনে হরিপুর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আসিয়া বেগম এক বিশেষে সাক্ষাৎকারে গত মঙ্গলবার সকালে উপজেলার কাঠালডাঙ্গী বাজারে এ কথা বলেন।

আসিয়া বেগম হরিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল জলিল মেম্বার এর স্ত্রী। আসিয়া বেগম ৬নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য(সাবেক সংরক্ষিত মহিলা সদস্য) হরিপুর উপজেলা পরিষদ ঠাকুরগাঁও) পাশাপাশি সব সময় সমাজ ও দেশের স্বার্থে কাজ করে এসেছেন।

সম্প্রতি এলাকার কিছু শিক্ষিত বেকার যুবকদের তাঁর নিজ হাতে এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুলে উন্নয়ন এবং গরীব-দু:খীদের সহযোগিতা দিয়ে আসছেন।

তিনি এসময় আরো বলেন, আমি অসহায় মানুষের কথা ভেবেছি, তাদের পাশে থেকেছি। সমাজ ও এলাকার মানুষ নানাবিধ সমস্যা জর্জরিত অনাচার-দুরাচারে মানুষ অশান্তিতে আছে। তাই এসব দিক বিবেচনা করে অসহায় মানুষের পাশে থাকার অভিপ্রায়ে এবং সরকারের গৃহীত জনহিতকর পদক্ষেপ বাস্তবায়নে নিবেদিত ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চাই। তাই হরিপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এই প্রত্যাশা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি।

হরিপুরে সমাজসেবা অধিদপ্তরের দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত

হরিপুরে সমাজসেবা অধিদপ্তরের দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সুষ্ঠভাবে বাস্তবায়নের অন্তরায় চিহ্নিকরণ ও দূরীকরণের উপায় শীর্ষক বিষয়ে দিন ব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হরিপুর উজেলা সমাজসেবা অফিসের আয়োজনে গতকাল রবিবার সকাল ১১ টায় পরিষদের সভাকক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সমাজসেবা তপ্তরের বিভিন্ন সুবিধা ভুগিদের সেবার মান উন্নয়নের লক্ষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল, ঠাকুরগঁও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইয়েদা সুলতানা, জেলা প্রভেসন অফিসার নাজমুস সাকির, রানীশংকৈল সমাজসেবা অফিসার আব্দুর রমিম, ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

সেমিনারে ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, সমাজ সেবার সকল অফিসার গণ অংশগ্রহন করেন। সেমিনারে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা কনের হপিুর উপজেলা সমাজসেবা দপ্তরের অফিসার রাফিউল ইসলাম।

হারিয়ে যাচ্ছে প্রকৃতির নিপুন কারিগর বাবুই পাখি

ঠাকুরগাঁও/ প্রতিনিধি: বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ-বৃষ্টি ঝড়ে। কবি রজনীকান্ত সেনের ‘অমর’ কবিতাটি এখন তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের পাঠ্য হিসাবে অন্তর্ভূক্ত। শুধুমাত্র পাঠ্য পুস্তকের কবিতা পড়েই শিক্ষার্থীরা বাবুই পাখির নিপুন শিল্পের কথা জানতে পারলেও বাস্তবে তার দেখা মেলা ভার। আগের মত গ্রামগঞ্জে এখন আর চখে পড়ে না বাবুই পাখির দৃষ্টি নন্দন সেই বাসা। বন উজার আর এক শ্রেণির শিকারীর কারণে বিলুপ্তির পথে প্রকৃতির এই বুনন শিল্পীরা। এক সময় গ্রাম-অ লে সারি সারি উঁচু তাল গাছে বাবুই পাখির দৃষ্টি নন্দন বাসা দেখা যেতো। এখন তা আর সচরাচর চোখে পড়ে না। খড়, তালপাতা, ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে বাবুই পাখি বাসা বাঁধে।

বাসা দেখতে যেমন আকর্ষনীয় তেমনি মজবুত। প্রবল ঝড়েও তাদের বাসা পড়ে না। পরিবেশ বিপর্যয়ের কারণে প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে বাবুই পাখি আজ আমরা হারাতে বসেছি। পুরুষ বাবুই এক মৌসুমে ছয়টি বাসা তৈরি করতে পারে। আমন ধান পাঁকার সময় হলো বাবুই পাখির প্রজনন মৌসুম। এমসয় সাধারণত তারা তাল ও খেজুর গাছের ডালে বাসা তৈরী করতে ব্যাস্ত থাকে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরপরই বাচ্চাদের খাওয়ানোর জন্য স্ত্রী বাবুই ক্ষেতে থেকে দুধ ধান সংগ্রহ করে। প্রকৃতির বিরুদ্ধে মানুষের আগ্রাসী কার্যকলাপের বিরুপ প্রভাবই আজ বাবুই পাখি ও তার বাসা হারিয়ে যেতে বসেছে। তবে দেশের গ্রামগঞ্জের কিছু কিছু অ লের তাল ও খেজুর গাছে এখনও চোখে পড়ে বাবুই পাখির বাসা।

তবে তাল গাছেই তাদের একমাত্র নিরাপদ জায়গা। সেখানে তারা বাসা বাঁধতে সাচ্ছন্দ বোধ করে। বাবুই পাখি ও তার বাসা টিকিয়ে রাখতে আমরা যদি গ্রামগঞ্জ সহ সারা দেশেই রাস্তার ধারে বা প্রতিত জমিতে সমন্বিত ভাবে তালগাছ রোপনের উদ্ব্যোগ গ্রহণ করি তাহলে আমরা ফিরে পাবো কবি রজনীকান্ত সেনের এই কবিতার বাস্তবতা আর গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া পূর্বের ঐতিহ্য। নতুন প্রজন্ম আর বাবুই পাখির মধ্যে গড়ে উঠবে দৃষ্টি নন্দন ভালবাসা।

জহুরুল ইসলাম (জীবন) ঠাকুরগাঁও/ প্রতিনিধি

হরিপুরে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনিতে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরিপুরে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনিতে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনিতে গতকাল বুধবার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আরিফুজ্জামানের সভাপতিত্বে দুপুর ১২ টায় পরিষদের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান, সমাজসেবা অফিসার রাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সামসুদ্দিন প্রমুখ। আলোচনা সভাশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেলায় অংশ গ্রহন কারি ১২ টি স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধ

হরিপুরে-বিজ্ঞান-ও-প্রযুক্তি-মেলার-উদ্ধোধ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি, এই প্রতি পাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, পালন উপলক্ষে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলার শুভ উদ্ধোধন করেছেন ঠাকুরগাঁও-২ সংসদ্য সদস্য মাজহারুল ইসলাম সুজন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পরিষদের অডিটোরিয়ামে এ মেলার শুভ উদ্ধোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ সংসদ সদস্য মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ও মতাহারা পারভিন আওয়ামী লীগ সম্পাদক এসএম আলমগীর, অধ্যক্ষ সৈয়দুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, জেলাপরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন ও আসাদুজ্জামান সান্ত প্রমুখ। মেলায় ১২ টি ষ্ঠল অংশগ্রহন করেছেন।

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও হরিপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ দুর্ঘটনার আশঙ্কা

ঠাকুরগাঁও-হরিপুরে-ঝুঁকিপূর্ণ-ব্রীজ-দুর্ঘটনার-আশঙ্কা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর যমুনা খালের উপর নির্মিত শুকানী ব্রীজটি দীর্ঘ ৭ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে ২০ গ্রামের দুই লক্ষাধিক মানুষ বাধ্য হয়ে ওই ব্রিজের উপর দিয়ে জীবন ঝুঁকিনিয়ে যাতায়াত করছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

হরিপুর উপজেলা থেকে প্রায় ১২ কিঃমিঃ দূরে ঠাকিঠুকি চৌরাস্তা থেকে ১ কিঃমিঃ দূরত্বে যমুনার খালের উপর ব্রিজটির অবস্থান। গত ৩৬ বছর পূর্বে আরডিআরএস এটি নির্মাণ করে যা শুকানী ব্রীজ নামে পরিচিত। স্থানীয়রা জানায়, উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন ও ৩নং বকুয়া ইউনিয়নের মাঝে শুকানী গ্রামের মধ্যে যমুনার মরা খাল সরকারিভাবে খনন করা হয়। খাল খননের সময় ব্রিজের নিচের সলিংয়ের চাইতে বেশি গভীর করে খালের মাটি কাটার কারনে এই ৩৬ বছরের পুরাতন ব্রিজটি গত ৭বছর পূবে বণ্যার পানির স্রোতে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে ব্রিজটির মধ্যের অংশ দেবে গিয়েছে এবং সরজমিনের সাথে সংযুক্ত হয়েছে। জীবন ঝুঁকি নিয়ে দিনে-রাতে বিভিন্ন যানবাহন নিয়ে কোন মত চলাচল করছে মানুষ। এমতাবস্থায় পুরো ব্রিজটি ধসে পড়লে ২০টি গ্রামের মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, হাটবাজার, জরুরী চিকিৎসা সেবার রোগীদের পড়তে হবে মহা বিপদে। কারণ এই রাস্তাটি ছাড়া উপজেলা সদরের সাথে যোগাযোগের আর কোন বিকল্প রাস্তা নাই। তাই এলাকাবাসি জরুরী ভিত্তিত্বে ওই স্থানে নতুন ব্রিজ নির্মানের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরের নিকট জোর দাবি করেছেন।

উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, জরুরীভিত্তিতে এই জনবহুল এলাকার ব্রীজটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরকে জানানো হয়েছে অর্থ বরাদ্দ পেলেই অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রীজের কাজ করা হবে।

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

হরিপুরে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মেদ বিকাল সাড়ে ৪ টায় পাঁচঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০ জন গরিব অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন।

গতকাল শনিবার বিকাল সাড়ে চার টায় পাঁচঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত সংক্রান্ত অপরাধ (সীমান্ত হত্যা অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু এবং মাদকদ্রব্য সহ যে কোন ধরনের চোরাচালান) শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষে জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মেদ, গেদুড়া ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম, হরিপুর প্রেসক্লাব সভাপতি শফিকুল আজম চৌধুরী ,ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ। আলোচনা শেষে তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

ঠাকুরগাঁও-২ প্রথমবারেই এমপি হলেন সুজন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ৭ বারের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারেই জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ৮ম বারের মত এ আসন টি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিলেন।

৭ জানুয়ারি রবিবার রাতে ঠাকুরগাঁও জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল থেকে জানা য়ায়, ঠাকুরগাঁও-২ আসনে মাজহারুল ইসলাম সুজন নৌকা প্রতীক নিয়ে ১ লাক্ষ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রাথী আলী আসলাম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ২ ৪৫ ভোট। এ আসনটি সুজনের পিতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি ৩৫ বছর ধরে রেখে ছিলেন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে মাজহারুল ইসলাম সুজন নতুন মুখ হিসেবে নৌকা নিয়ে নির্বাচিত হয়ে পিতার স্থলা ভিত্তিক হলেন। এ আসনটিতে ৫ জন প্রাথীর মধ্যে অন্য ৩ প্রার্থী নুরুর নাহার বেগম জাতীয় পাটির প্রতীক (লাঙ্গল)- ১৯৮৬ ভোট, রিম্পা আকতার বাংলাদেশ কংগ্রেস (ডাব)- ৪২৬ ভোট, আব্দুল কাদের স্বতন্ত্র (সোফা)- ৩২১৩ ভোট পেয়েছেন।

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে টানা চতুর্থবার এমপি হলেন মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে টানা চতুর্থবার এমপি হলেন মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭ ভোট।

এটি তার টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া। তিনি বর্তমানে জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিভিন্ন দলের আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিলেন: বিএনএম এর জামাল রানা (নোঙ্গর প্রতীক), ইসলামী ফ্রন্টের সৈয়দ মো. নূরে আজম (মোমবাতি প্রতীক), জাসদের মো. আবদুর রহমান খান (মশাল প্রতীক), খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদী (বটগাছ প্রতীক), এনপিপি’র সৈয়দ মাকসুদুল হক আক্কাছ (আম প্রতীক), এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল মোল্লা (একতারা প্রতীক)।

স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান, যিনি কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন, পেয়েছেন ৬৪ হাজার ০৩৭ ভোট। এভাবে ৯৪ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে মোকতাদির চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মোট ভোটার সংখ্যা ছয় লাখ ২১ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সদর উপজেলায় চার লাখ ১৩ হাজার ৯৩২ জন এবং বিজয়নগর উপজেলায় দুই লাখ ৭ হাজার ৬৫২ জন।

হরিপুরে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির উদ্ধোধন

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হপিুরে বিনামূল্যে জরায়ু-মূখ ও স্তন ক্যান্সার পরীক্ষার ৫দিন ব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্প এর শুভ উদ্ধোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স
এর সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর শুভ উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেল স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শামিমুজ্জামান, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ ইয়াসের আরাফাত ও প্রকল্পের কো-অডিনেটর মামুন,হরিপুর প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

- Advertisement -

জনপ্রিয় সংবাদ

গরম খবর