হোম প্রচ্ছদ পৃষ্ঠা 18

হরিপুর সীমান্তে পাথর কালীপূজায় হলো না মিলন মেলা

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাথর কালীপূজায় বাংলাদেশ-ভারত সীমান্তে হলো না এবারও মিলন মেলা।ঠাকুরগাঁও জেলার কোঁচল ও চাঁপাসার, গোবিন্দপুর এবং ভারতের নাড়গাঁও ও মাকারহাট সীমান্তের তারকাঁটার এপার-ওপার দুই কিলোমিটার এলাকাজুড়ে প্রতি বছর এই দিনে দুই বাংলার হাজার-হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। কিন্ত এবার পূজা অনুষ্ঠিত হলেও উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলার কঠোর নিরাপত্তার কারণে হলো না দুই বাংলার মানুষের মিলন মেলা।বর্ষ পঞ্জিকা অনুযায়ী হিন্দু সম্প্রদায় প্রতি বছর শ্রী-শ্রী জামর কালির জিউ (পাথরকালি) পূজা উপলক্ষে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দপুরে কুলিক নদের পাড়ে মেলা উদযাপন করে থাকেন। আর এ পূজা উপলক্ষে প্রতি বছরে এই দিনে দূর-দূরান্ত থেকে দু-দেশের স্বজনরা ভিড় জমায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপাসার ও রাণীশংকৈল উপজেলার কচল সীমান্তের ৩৪৫ ও ৩৪৬ নং পিলার এলাকার তারকাঁটার বেড়ার এপার-ওপার।


প্রতি বছরের ন্যায় এবারও আজ শুক্রবার (১ ডিসেম্বর) পূজা ও মেলা উপলক্ষে সকাল দু-দেশের স্বজনরা সীমান্তে সমবেত হতে থাকে স্বজনদের সাথে দেখা ও কথা বলার জন্য। কিন্তু প্রশাসনের কড়াকড়ির কারণে মিলন মেলায় ঘুরতে আসা মানুষ তাদের আত্মীয়-স্বজনদের সাথে দেখা করতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যান।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিম বলেন, পূজা উদযাপন করতে তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে কিন্ত সীমান্তে আইন শৃংখলা রক্ষার জন্য শূন্য রেখায় মানুষের কোনো সমাগম করতে দেওয়া হয়নি।

হরিপুরে ভূমিহীন জন সংগঠনে মতবিনিময় সভা

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভূমি দস্যু কর্তৃক সরকারী খাস জমি অবৈধ ভাবে দখল এবং ভূমি হীনদের খাস জমিতে প্রবেশাধিকারে বাধা ও মিথ্যা ও হয়নানী মূলক মামলার প্রতিবাদে এবং ভূমি দস্যুদের দ্বারা দখলকৃত সরকারী খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমি হীনদের মাঝে বন্দো বস্তের দাবীতে হরিপুর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জন সংগঠনের নেতৃবৃন্দ হরিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পিতিবার বিকাল ৫ টায় ভূমিহীন জন সংগঠনের আয়োজনে ও সিডিএ দিনাজপুর এর সহয়তায় খলড়া আদর্শ উচ্চবিদ্যালয় হলরুমে সংগঠনের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান ও আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর ৫নং ইউনিয়ন চেয়ারম্যা রফিকুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি সুজা, সম্পাদক আব্দুর রশিদ, সাংবাদিক, রাজু, বরকতুল্লাহ প্রমুখ। সভায় জন সংগঠনের কর্মকর্তা ও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভারতীয় শিল্পীদের আবৃত্তি পরিবেশনায় তিতাস আবৃত্তি সংগঠনের দুইদশকপূর্তি উৎসবের সূচনা

তিতাস আবৃত্তি সংগঠনের দুই দশকপূর্তি উৎসব

ব্রাহ্মণবাড়িয়া, ১২ নভেম্বর: ২০টি আলোকশিখা প্রজ্বলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের ২০ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হয়েছে। রবিবার রাতে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ আয়োজনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। উৎসবের সূচনা পর্বে ভারতীয় শিল্পীদের আবৃত্তি পরিবেশনা বিশেষ আকর্ষণ ছিল।

ভারতের মেদিনীপুর থেকে সৌরেন চট্টোপাধ্যায় ও সমন্বয় চট্টোপাধ্যায় এবং কলকাতা থেকে বিপ্লব চক্রবর্তী, মলি দেবনাথ, অন্তরা দাস ও ত্রিপুরার বৈশম্পায়ন চক্রবর্তী ও দীপক সাহা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও বাংলাদেশের আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজি মাহতাব সুমনের আবৃত্তি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক বাছির দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. সোনাহর আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান ও সাংস্কৃতিক সংগঠক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।

প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, “তিতাস আবৃত্তি সংগঠনের ২০ বছর পূর্তি আমাদের জন্য গর্বের বিষয়। সাম্প্রদায়িকতা বিরোধী ও সংস্কৃতির পথে সুন্দর সমাজ গঠনে এ সংগঠনের ভূমিকা প্রশংসনীয়।”

অনুষ্ঠানে কলকাতার আবৃত্তি শিল্পী বিপ্লব চক্রবর্তী ও মেদিনীপুরের শিল্পী সৌরেন চট্টোপাধ্যায় বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় এই আয়োজন ও উপস্থিতির উচ্ছ্বাসে আমরা অভিভূত। এ মাটিতে আবৃত্তি শিল্পের বীজ রোপিত হয়েছে যা আমাদের পথ দেখাবে।

হরিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জহুরুল ইসলাম( জীবন ) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন পরে উপজেলার প্রধান প্রধান সড়কে র‍্যালী বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয়।

হরিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত1


উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আমজাদ আলী, আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হরিপুরে জাতীয় যুব দিবস পালিত


স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে যুব উন্নয়ন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জিয়াউর হাসান মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নগেনকুমার পাল, উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার লালমোহাম্মদ ও সুনির্মল দাস প্রমুখ।

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

হরিপুরে শেখ রাসেল দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০ তম জন্ম দিন পালন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পল, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

হরিপুরে শেখ রাসেল দিবস পালিত 1

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হাসান, সম্পাদক এস এম আলমগীর,মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, থানার ওসি তাজুল ইসলাম, শিক্ষা অফিসার রাইহানুল হক মিঞা প্রমুখ।

  • – জহরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি

হরিপুরে কৃষককে হত্যার উদ্দেশ্যে মাটিপ করে গুরুত্বর জখম

হরিপুরে কৃষককে হত্যার উদ্দেশ্যে মাটিপ করে গুরুত্বর জখম

হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মেজাম্মেরহক (৫০)নামে এক কৃষক কে রাতের বেলায় রাস্তায় আটক করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুত্বর ভাবে জখমের অভিযোগ উঠেছে। জখমি কৃষক দিনাজপুর এম আব্দুর রহিম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জখমি কৃষকের ছেলে রাজু বাদী হয়ে সোমবার হরিপুর থানায় অজ্ঞাত নামা সহ ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৭টায় কাঠালডাঙ্গী মহিলা কলেজের সংলগ্ন পাকা সডকের তিন রাস্তার মোড়ে। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন বাদীর লিখিত এজাহার পেয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য অভিযান চলছে। বাদীর এজাহার সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিত ভাবে দুষ্কৃৃতিরা অসৎ উদ্দেশ্যে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে রাতের বেলায় রাস্তায় আটক করে মারপিট করে এবং গুরুত্বও ভাবে জখম করেছে

হরিপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন – এমপি দবিরুল

হরিপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন- এমপি দবিরুল

শেখ হাসিনার সরকার বার বার দরকার, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি।

গতকাল রবিবার বিকাল ৫ টায় হরিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে তোররা স্কুল মাঠে আয়োজিত পাকা রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সহ সীমানা প্রাচির এর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দক্ষিণ তোররা গ্রামের রাস্তা পাকা করণ এবং তোররা অঞ্চলের বিভিন্ন রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও সীমানা প্রাচীরের শুভ উদ্ধোধন করেন।

2

তিনি আরো বলেন ঠাকুরগাঁও -২ নির্বাচনী এলাকা হরিপুর উপজেলার বিদুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ভূমিহীনদের বিনামূল্যে বাড়ি সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। পাল্টে গেছে হরিপুর উপজেলার চিত্র এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান। ইউনিয়ন সভাপতি মনাব্বর হোসেনের সভাপতিত্বে সভায় গেষ্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, আওয়ামীলীগ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুস্প, আওয়ামীলীগ ইউনিয়ন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ

  • জহুরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি

জনগণের দ্বারপ্রান্তে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হরিপুরে তরুণ ও নারীদেরনিয়ে সমাবেশ

জনগণের দ্বারপ্রান্তে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হরিপুরে তরুণ ও নারীদেরনিয়ে সমাবেশ

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর উপজেলায় প্রায় ১৫ হাজার তরুণ ও নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘উদীয়মান বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে শনিবার বিকেলে (১৪ অক্টোবর) হরিপুর উপজেলার যাদুরাণী হাটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ স্থল তরুণ ও নারীদের মিলনমেলায় পরিণত হয়।

সমাবেশের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জনগণের দ্বারপ্রান্তে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হরিপুরে তরুণ ও নারীদেরনিয়ে সমাবেশ

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

আওয়ামী লীগ নেতা মোস্তাক আলম টুলু বলেন, পুরো বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ছড়িয়ে পরেছে ; জনগণ বর্তমান সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়নের বার্তাগুলো জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আজকের এই সমাবেশ। আজকের সমাবেশে জনগণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। সেই সাথে দ্বাদশ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে আমি দলের কাছে মনোনয়ন চাইব, সেই বার্তাও দেওয়া হয়েছে।

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন প্রধানের সভাপতিত্বে ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোজাফ্ফর আহাম্মেদ মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তসিকুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম রেজা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। দেশ আজ অনেক এগিয়েছে। সামনে আরো এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবো আমরাও। তাই বর্তমান সরকারকে ভোট দিয়ে পুণরায় ক্ষমতায় আনতে সমাবেশ থেকে তরুণ ও নারীদের আহবান জানায় আওয়ামী লীগ নেতারা।

হরিপুরে আইন-শৃঙ্খলা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হরিপুরে আইন-শৃঙ্খলা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হরিপুরে আইন-শৃঙ্খলা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ দবিরুল ইসলাম-এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবির কোম্পানি কমান্ডারগণ ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও জনপ্রতিনিধিগণ।

উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজিবি কমান্ডারগণ বলেন, সীমান্ত এলাকার কাচা রাস্তাগুলো বেশি ভালো না, টহল ব্যবস্থা জোরদার করা যায় না। পাকা করণের জন্য বিষয়টি সভায় উপস্থাপন করেন তারা।

অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।তিনি প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের সাথে সাক্ষাৎ করে বলেন যেহেতু সামনে শারদীয় দুর্গাপূজা তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানান।কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণাৎ পুলিশের সাথে মুঠোফোনে যোগাযোগ করার আহবান জানান।

- Advertisement -

জনপ্রিয় সংবাদ

গরম খবর