Thursday, September 17, 2026
হোম জেলা ঠাকুরগাঁও হরিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

62
print news

জহুরুল ইসলাম( জীবন ) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন পরে উপজেলার প্রধান প্রধান সড়কে র‍্যালী বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয়।

হরিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত1


উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আমজাদ আলী, আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে জাতীয় যুব দিবস পালিত
পরবর্তী নিবন্ধভারতীয় শিল্পীদের আবৃত্তি পরিবেশনায় তিতাস আবৃত্তি সংগঠনের দুইদশকপূর্তি উৎসবের সূচনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন