মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জাতীয় স্থানীয় সরকারের উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্ধোধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মেলার শুভ উদ্ধোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প,মতাহারা পারভিন,আওয়ামীলীগ সম্পাদক এস এম আলমগীর, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমুখ। উন্নয়ন মেলায় স্থানীয় সরকারের উপজেলা প্রকৌশলী , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ৬টি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা গণ অংশগ্রহন করেন
হরিপুরে ভিক্ষুক পুনবার্সনের লক্ষে চার্জার ভ্যান বিতরণ
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভিক্ষুক মুক্ত করনের লক্ষে পুনবার্সান ও বিকল্প কর্মসংস্থানের জন্য সহায়তা সামগ্রী হিসাবে ৩ জন ভিক্ষুককে চার্জার ভ্যান বিতরণ করা হয়েছে।এরা হলেন উপজেলা ধুকরিয়া গ্রামের ভিক্ষুক লালন বেগম, ভবান্দপুর গ্রামের আতাবুর রহমান,ও বহরমপুর গ্রামের শুসেন্ত চন্দ্র রায়। হরিপুর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে গতকাল রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমের সামনে এ সব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউর হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, সমাজ সেবা অফিসার রাফিউল ইসলাম, আওয়ামী লীগের সম্পাদক এস এম আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন প্রমুখ।
হরিপুরে সড়কের পাশে স্কুল- ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা স্কুলে নেই কোনো প্রাচীর।
মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধীরগঞ্জ-যাদুরানী হাট গামী পাকা সড়কের পাশে নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কোনো সীমানা প্রাচীর(বাউন্ডারী ওয়াল) না থাকায় সড়কের পাশে স্কুল মাঠে জীবন ঝুঁকি নিয়ে খেলাধুলা করছে শিশু শিক্ষার্থীরা এতে যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। এ ছাড়াও ওই বিদ্যালয়ে আশা যাওয়ার বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিনিয়ে জন বহুল ব্যস্ততম পাকা সড়কের রাস্তা পারাপার হয়ে বিদ্যালয়ে যাওয়া আশা করছে কোমল মতি শিশু শিক্ষার্থীরা। ওই স্কুলের ছাত্র-ছাত্রীর অবিভাবক শফিকুল, নজরূল সহ নাম প্রকাশে অনি”ছুক একাধিক অবিভাবক অভিযোগ করে বলেন, স্কুলের প্রধান শিক্ষাক ও শিক্ষা অফিসের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে এই সুনাম ধন্য স্কুলটি প্রাচীরের অভাবে খোলামেলা ভাবে পরে আছে। স্কুলের সামনে প্রতি মঙ্গলবার যাদুরানীর হাট বসে এবং হাটে বিভিন্ন ধরনের শতশত যানবাহন সহ লক্ষাধীক মানুষের সমাগম ঘটে। স্কুলের প্রাচীর না থাকায় হাটের দিন ভোর সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুলের সামনে ফাঁকা মাঠে মোটর সাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন অবস্থান করে। এতে স্কুলের পাঠদানের পরিবেশ নষ্ট হয় এবং ছেলে মেয়েদের নিয়ে আমরা দুশ্চিতায় আর আতস্কের মধ্যে রয়েছি। অতি জরুরী ভাবে স্কুলটির প্রাচী নিমার্ণের ব্যন গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরের নিকট দাবী করেছেন ছেন তাঁরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক বলেন স্কুলের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ঠ দপ্তরকে জানানো হয়েছে। উপজেলা প্রথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান সাগর বলেন ওই বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ঠ দপ্তরের নিকট একাধিক বার আবেদন করা হয়েছে কিন্ত কি কারণে হচ্ছে না তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় অনুষ্ঠিত বিটপা কনফারেন্স ২০২৩
তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মান উন্নয়নের লক্ষ্যে খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিটপা কনফারেন্স ২০২৩। বাংলাদেশ আইটি প্রফেশনাল’স অ্যাসোসিয়েশন (বিটপা) আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা অংশ নেন।
সম্মেলনে বিটপার সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের একত্রিত করার পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও ফ্রিল্যান্সারদের উন্নয়নে ভূমিকা রাখাই বিটপার প্রধান উদ্দেশ্য। এ উদ্দেশ্য সামনে রেখে দিনব্যাপী এ সম্মেলনে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা হয়েছে।

সম্মেলনে নতুন তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও ফ্রিল্যান্সারদের সফল হওয়ার দিকনির্দেশনা দেন, কন্টেন্ট ক্রিয়েটর সোহাগ মিয়া, ভিডিও এডিটর রাফায়েত রাকিব, সিনিয়র ডিজাইনার কামরুজ্জামান শিশির, সিনিয়র ডিজিটাল মার্কেটার স্বরুপ আমিন, ফাউন্ডার আই.সি.আই.টি.পি শরিফ মোহাম্মদ শাজাহান, সিনিয়র ডেভেলপার হাসিন হায়দার, রিফায়েত রিফাত, সহ আরো অনেকে। ফলে নতুন পেশাজীবীরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করার পাশাপাশি নিজেদের মান উন্নয়নের সুযোগ পেয়েছেন।
ঢাকা থেকে আসা মোঃ আমিনুল ইসলাম বলেন বিটপা আমাদের জন্য অনেক বড় একটি নেটওয়ার্কিং ব্যবস্থা করে আসছে এ ধরনের সম্মেলন আমরা প্রতিবছর চাই।
বিটপা সম্পর্কে ইমাম হাসান বলেন, বিটপা এমন একটা আয়োজন যেখানে আইটি সেক্টরের সব থেকে অভিজ্ঞরা আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করে থাকেন।
আয়োজকদের একজন জানান, ভবিষ্যতে সম্মেলনের পাশাপাশি বছরজুড়ে সেমিনার, কর্মশালাসহ বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা হবে।
হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে পাল্টেগেল দুটি গ্রামের চিত্র – বেজায় খুঁশি গ্রামবাসী
হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একটি রাস্তার জন্য গ্রামবাসীদের জনদুর্ভোগ এ সংক্রান্ত গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের নির্দেশনায় কৃষিপণ্য পরিবহণ ও শিক্ষার মান উন্নয়ণের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের করিমের বাড়ি হতে গোরস্থান পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকার পরির্বতে জরুরী ভিত্তিতে এইচবিবি করা হয়েছে। এতে দনগাঁও এবং দুবরা বাড়ি ওই দুটি গ্রামের ৫ হাজার মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পথ চলাচল এবং গ্রামের কৃষক মানুষের কৃষি পণ্য বহনের দীর্ঘ দিনের জনদুর্ভোগ থেকে মুক্তি পেয়ে সুপথ ফিরে পেলো এবং পাল্টে গেছে গ্রামীন জনপদের চিত্র এতে বেজায় খুঁশি গ্রামবাসী। কৃষক করিম, সাহিরুল দুলাল , স্কুল – কলেজ গামী ছাত্র-ছাত্রী অবিভাবক সহ গ্রামের সকল শ্রমজিবী মানুষ সকলেই বলেন , আপনাদের লেখনির মাধ্যমে আমাদের ৫০ বছরের এই দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে সুপথ ফিরে পেলাম এতে আমরা খুশি। হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এস এম এ করিম বলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের নিদের্শনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষে খাকড় তলা বাই পাস রাস্তা ও দনগাঁও করিমের বাড়ি থেকে পূর্বে গোরস্থান পর্যন্ত এক কিলো মিটার রাস্তা ৫৯ লক্ষ ৭৬ হাজার ৭৩৫ টাকা ব্যায়ে হেরিং বোন বন্ড (এইচবিবি) কাজ করে জনসাধারণের চলাচলের উপযুক্ত করে দেওয়া
হরিপুর প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শফিকুল আজম সম্পাদক আব্দুর রশিদ
মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে, হরিপুর প্রেস কারের ত্রি-বার্ষিক নতুন কমিটিতে দৈনিক – ভোরের কাগজ এর হরিপুর উপজেলা প্রতিনিধি শফিকুল আজম চৌধুরী (সুজা) সভাপতি, দৈনিক করতোয়া হরিপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন ও দৈনিক যুগের আলো হরিপুর উপজেলা প্রতিনিধি আবু সালেহ মুশা’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবের হলরুমে শফিকূল আজম চৌধুরী সুজার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে শফিকুল আজম চৌদুরী ও সম্পাদক পদে আব্দুর রশিদ কে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ঠ একটি ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এর আগে হরিপুর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সাথে হরিপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
হরিপুরে সাপের কামড়ে ১ জনের মৃত্যু
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে সাহিরুল (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে মৃত্যু হয় তার।
মৃত সাহিরুল উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের দস্তমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রফিক গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় তাকে বিষাক্ত সাপে কামড়ায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে স্বজনরা তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
হরিপুরে খালের উপর ব্রিজ নির্মাণে হাসি ফুটলো ৭ হাজার মানুষের মুখে
মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
পত্রিকায় সংবাদ প্রকাশের সূত্র ধরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভতুরিয়া ইউনিয়নের জিগাঁও- হিন্দুপাড়া ও মাগুড়ার গ্রামের নানাদহ নামক স্থানের খালের উপর দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়ানে ৬৭ লক্ষ ৭২ হাজার ৫৯২ টাকা ব্যায়ে নতুন গার্ডাজ ব্রিজ নির্মান করা হয়েছে। আর ব্রিজ নির্মাণে হাসি ফুটেছে ৩ গ্রামের ৭ হাজার মানুষের মুখে।
স্থানীয়রা জানায় সংবাদ পত্রে খবর প্রকাশের পর দেরীতে হলেও এই খালের উপর নতুন ব্রীজ নির্মাণ হওয়ায় খাল পাড়াপাড়ে কষ্ট লাঘব হলো।
হরিপুর পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম (এমপি) এর নিদের্শণা মোতাবেক ২০২২-২৩ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের লক্ষে টিআর-কাবিখা কর্মসূচির মাধ্যমে গ্রামের কাচা রাস্তা সংস্কার ও সিসি ঢালাই সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারের কাজ করা হয়েছে।
আমগাঁও ও হরিপুর ইউনিয়নে এক কিলোমিটার কাচা রাস্তা এইচ বিবি করা সহ ভাতুরিয়া ইউনিয়নের খালের উপর একটি গার্ডার ব্রিজ, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৬ টি বীর নিবাস নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে এবং ৭ টির কাজ চলমান রয়েছে।
এছারাও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৮৭৬ জন শ্রমিকের কর্মসংস্থা করে গ্রামের ৫৬ টি রাস্তার সংস্কারের কাজ করা হয়েছে। হরিপুর উপজেলার ৬ টি ইউনিয়নের গ্রামিন অবকাঠামো উন্নয়নের কাজ ঠাকুরগাঁও-২ আমনের এমপির নিদের্শনায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম বলেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম (এমপি) এর নিদের্শনায় এই সকল কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
হরিপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত
মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ই আগষ্ট) সকাল ১১টায় হাজী সংগঠনের আয়োজনে ও সাবেক ইউপি চেয়ারম্যানের আবুল কাশেম বর্ষার সহযোগিতায় যাদুরানী হাট জামে মসজিদ প্রাঙ্গণে হাজী সংগঠন এর সভাপতি ও আমগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হবিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা হাজী সংগঠন এর সভাপতি। সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন আহমেদ (প্রধান শিক্ষক) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে আলোচনা সভা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এসময় জেলার বিভিন্ন এলাকার কয়েক সহস্রাধিক হাজী, দলীয় নেতাকর্মি ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।

















