হোম প্রচ্ছদ পৃষ্ঠা 2

ঠাকুরগাঁও হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন কর্মচারীরা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “সবার জন্য গাছ, গাছের জন্য জীবন” স্লোগানকে সামনে রেখে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হরিপুর উপজেলার সরকারি কর্মচারীগণ। নিজেদের একদিনের বেতন জমিয়ে তারা উপজেলা পরিষদ চত্বরের আনাচ-কানাচে পরিত্যক্ত ও পতিত জমিসহ রাস্তার পাশে বৃক্ষরোপণ করছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের কর্মচারী শহিদুল হকের নেতৃত্বে ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিজ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের অব্যবহৃত ও পতিত জায়গাগুলোতে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা রোপণ করা হয়।

ঠাকুরগাঁও হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন কর্মচারীরা2

উপজেলা পরিষদের কর্মচারী সোহেল রানা, রবিউল ইসলাম, সুদেব, আব্দুল হাকিম, খলিল, পলাশসহ সকল কর্মচারী বলেন, “আমরা বেতন কম পাই, তবুও দেশের জন্য কিছু করতে চাই। একদিনের বেতন দিয়ে আমাদের সংসার চলবে, আবার মাটিও সবুজ হবে। ২৫ কোটি বৃক্ষ রোপণে আমরাও শরিক হলাম।”

ঠাকুরগাঁও হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন কর্মচারীরা1

উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “এই কর্মসূচি প্রমাণ করে দেশ গড়তে পদমর্যাদা বড় কথা নয়, মানসিকতাই আসল। তাদের রোপণ করা চারাগুলোই একদিন ছায়া দেবে আগামী প্রজন্মকে।”

ঠাকুরগাঁও হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন কর্মচারীরা4

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত এমএড (Master of Education) প্রোগ্রামের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের (২০২৬ ব্যাচ) প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. শোয়াইব জিবরান। বিশেষ অতিথি ও বিশেষ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন, আঞ্চলিক পরিচালক, ঢাকা আঞ্চলিক কেন্দ্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক আলমগীর হোসেন মিয়া, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. খাদেরুল ইসলাম, অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি গবেষণামুখী, দক্ষ ও পেশাদার শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নমনীয় ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন এবং এমএড প্রোগ্রামের পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি, টিউটোরিয়াল কার্যক্রম, অ্যাসাইনমেন্ট, পরীক্ষাপদ্ধতি, অনলাইন শিক্ষা কার্যক্রম ও academic শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ নাসির উদ্দিন বলেন, “শিক্ষকতার পেশায় গুণগত পরিবর্তন আনতে আজীবন শিক্ষা, গবেষণা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং নৈতিক মূল্যবোধের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমএড প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের শিক্ষা নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হবে।”

2613

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাঁদের সফল একাডেমিক জীবন কামনা করা হয়। শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে বাউবির শিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা লাভ করে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্কুল অব এডুকেশনের শিক্ষকবৃন্দ, একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে মিরা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার পতনডোবা গ্রামের মো. মিজানের মেয়ে এবং রণহাট্টা চোরঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আহত হয় মিরা। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে কিছু সময় ঝাড়ফুঁক করার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে দিনাজপুরে নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার সময় তার মৃত্যু হয়।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, সাপের কামড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন স্থানীয়রা। মিরার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

হরিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সম্পন্ন

হরিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ 1 1

বিস্তারিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসনের মনিটরিং কমিটি।

শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা চন্দন করের সভাপতিত্বে কোরবানির পশুর বর্জ্য ও চামড়া সংরক্ষণ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৬৪টি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে লবণ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের মনিটরিং কমিটির তত্ত্বাবধানে চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ নিশ্চিত করা হয়, ফলে চামড়া সংরক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলার ভবান্দপুর বাহারুল উলুম হিফজুল কুরআন দারসে নিজামিয়া ও এতিমখানা, তোররা হাফিজিয়া হিফজুল কুরআন ও এতিমখানা মাদ্রাসা এবং ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও পীরদিঘি দরুল উলুম নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে সরেজমিনে গিয়ে চামড়ায় লবণ ব্যবহার ও সংরক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

হরিপুরে রহস্যজনকভাবে নারীর মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

শিরোনাম:
হরিপুরে নারীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

হরিপুরে নারীর মরদেহ 1 1

বিস্তারিত:
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাশিমা (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত নাশিমা (৩৬) পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফাজিলপুর গ্রাম এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহের অবস্থা এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৃশংস এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হরিপুরে নারীর মরদেহ 2 2

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করলো তরী বাংলাদেশ

“বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী দিনে তিতাস নদীর আনন্দ বাজার ঘাটে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় তরী বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নদী ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, তিতাস নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বর্জ্য ফেলে নদী ভরাট করা হচ্ছে, যা পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি ঘের দিয়ে মাছ ধরার নামে নৌযান চলাচলের পথ সংকুচিত করে ফেলছে। ফলে নদীপথে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং নৌ চলাচল ব্যাহত হচ্ছে।

তারা আরও বলেন, নৌযানের ফিটনেস পরীক্ষা, মাঝিদের প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করা, পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রাখা, অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন বন্ধে নজরদারি বাড়ানো জরুরি। একই সঙ্গে রাতের বেলা বাল্কহেড চলাচল বন্ধ, তিতাস নদীতে ডুবুরি দল ও নৌ-পুলিশ ইউনিট স্থাপন এবং নদী খননের মাধ্যমে নৌপথ সচল রাখার দাবি জানান তারা।

আলোচনা সভায় তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে এবং এ এফ এম আবদুস সাকির ছোটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এবিএম মোমিনুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তরী বাংলাদেশ আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী।

এ সময় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম, খেলাঘর-এর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, অঙ্কুর শিশু-কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন, সুফি জুলফিকার হায়দার স্মৃতি সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদর-এর আহ্বায়ক আরিফ বিল্লাহ আজিজি, সদস্য সচিব মো. সাবের হোসেন, কবি শিরিন আক্তার, কবি রুদ্র মো. ইদ্রিস, এইচআরডিএস-এর সেক্রেটারি সুজন সরকার, তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক সাদেকুল ইসলাম, সদস্য সচিব মো. আলমগীর হোসাইনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

গ্রাহকদের তথ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিচ্ছে বিডিএইচপিএ

cPanel Hacked

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সিপ্যানেল (cPanel) এবং ওয়েব হোস্ট ম্যানেজার (WHM)-এ একটি ভয়াবহ নিরাপত্তা ত্রুটি (CVE-2026-41940) শনাক্ত হওয়ার পর বাংলাদেশের গ্রাহকদের তথ্য সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স এলায়েন্স (বিডিএইচপিএ)।

বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই বিডিএইচপিএ-এর সদস্যভুক্ত হোস্টিং প্রতিষ্ঠানসমূহ তাদের সার্ভারগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা আপডেট বা ‘সিকিউরিটি প্যাচ’ প্রয়োগসহ নজরদারি বৃদ্ধি করেছে।

১ মে, শুক্রবার বিডিএইচপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বৈশ্বিক ভলনারেবিলিটির কারণে হ্যাকাররা অননুমোদিতভাবে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় দেশের শীর্ষস্থানীয় হোস্টিং সেবাদাতারা বর্তমানে সার্ভার মনিটরিং এবং অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকায় কিছু গ্রাহক সাময়িকভাবে সিপ্যানেল বা ডব্লিউএইচএম লগইনে বিলম্ব, ইমেইল আদান-প্রদানে ধীরগতি কিংবা ওয়েবসাইট অ্যাক্সেস করার ক্ষেত্রে সাময়িক সমস্যার সম্মুখীন হতে পারেন।

সংগঠনটির পক্ষ থেকে গ্রাহকদের আশ্বস্ত করে বলা হয়, এসব সাময়িক অসুবিধা মূলত উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের মূল্যবান তথ্য ও ওয়েবসাইটগুলোর সুরক্ষার কথা বিবেচনা করে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশের হোস্টিং শিল্পের গ্রাহকদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিডিএইচপিএ এবং এর সদস্য প্রতিষ্ঠানসমূহ প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু এই ত্রুটিটি বৈশ্বিক এবং অত্যন্ত সংবেদনশীল, তাই দ্রুততম সময়ের মধ্যে সার্ভারগুলোকে সুরক্ষিত করা অপরিহার্য ছিল। উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে বিডিএইচপিএ। দ্রুতই সেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

বুধবার (২৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে সাহিত্য একাডেমি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের যৌথ আয়োজনে কবি জয়দুল হোসেন ও মামুন সিদ্দিকী সম্পাদিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।

সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোঃ আরিফ হোসেন।

img

মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী, স্বাগত বক্তব্য প্রদান করেন সাহিত্য একাডেমির সভাপতি, কবি জয়দুল হোসেন, শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শামিমুল হক, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য অ্যাড. কাজী আহাম্মদুন নবী রানার।

এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিদুল ইসলাম ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম উদ্দিন, সহকারী শিক্ষক আবুল হাসানাত, কবি মো. আব্দুর রহিম, তরী বাংলাদেশের আহ্বায়ক শামিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদ, কমরেড নজরুল ইসলাম, কবি সাহাবুল ইসলাম, এম এ মালেক, ফারুক আহমেদ ভুইয়া, খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, জামিনুর রহমান, মনিরুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় খালেদা জিয়া

খালেদা জিয়া অদম্য নারী সম্মাননা আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কর্মসূচির আওতায় তাকে এ স্বীকৃতি দেওয়া হচ্ছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে তাকে গণতান্ত্রিক সংগ্রামের এক দৃঢ় প্রতীক হিসেবেও উল্লেখ করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও কর্মক্ষেত্রে অবদানের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের অভিজ্ঞতা কাটিয়ে সংগ্রামে জয়ী হওয়ায় মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন এ সম্মাননা পাচ্ছেন।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯:৪০ পর্যন্ত অফিসে অবস্থান বাধ্যতামূলক

সরকারি অফিসের নতুন সময়সূচী সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র ২০২৬

দেশের সরকারি জনসেবায় গতি আনতে এবং দাফতরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থান করতে হবে।

গত সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হলেও আজ বুধবার (৪ মার্চ) বিষয়টি জনসমক্ষে আসে।

পরিপত্রের মূল নির্দেশনা সমূহ:
  • অফিসে অবস্থান: প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে শুরু করে অন্তত ৪০ মিনিট (৯:৪০ পর্যন্ত) অবশ্যই নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে।
  • কর্মসূচি বিন্যাস: দাফতরিক অন্যান্য সভা বা কর্মসূচি এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে এই নির্দিষ্ট সময়টুকু বাধাগ্রস্ত না হয়।
  • অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ: ভিভিআইপি প্রটোকল, বড় দুর্ঘটনা মোকাবিলা বা কূটনৈতিক মিশনের অতি গুরুত্বপূর্ণ সভা ছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করা যাবে না।
যেসব ক্ষেত্রে নিয়ম শিথিল থাকবে:

প্রশাসনিক দায়িত্বে নেই এমন শিক্ষক ও অনুষদ সদস্য, হাসপাতাল, জেলখানা এবং সংবাদমাধ্যমের রোস্টার ডিউটি পালনকারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়াও জরুরি গ্রাহকসেবায় নিয়োজিত এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন।

কেন এই কঠোরতা?

মন্ত্রিপরিষদ বিভাগ লক্ষ্য করেছে যে, অনেক কর্মকর্তা অফিসে আসার পথে ব্যক্তিগত কাজ, ব্যাংকিং বা বিভিন্ন সেমিনারে অতিথি বক্তা হিসেবে অংশ নেওয়ায় নির্ধারিত সময়ে ডেস্কে থাকেন না। জনসেবা নিশ্চিত করতে ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী এই নিয়ম কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

জনপ্রিয় সংবাদ

গরম খবর