হোম প্রচ্ছদ পৃষ্ঠা 20

হরিপুরে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীরীগ সভাপতি জিয়াউল হাসান, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার রায়হানুল হক মিঞা, জাহিদ ইবনে সাগর, থানার ওসি তাজুল ইসলামসহ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ।

হরিপুরে ১৮ বোতল ফেন্সিডিল সহ আটক এক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের হাটপুকুর উত্তর সোনামতি গ্রামের মাদক ব্যবসায়ী আলমগীর নামে এক ব্যক্তি কে আটক করেছেন।হরিপুর থানা পুলিশ রবিবার (৬ আগষ্ট) তাকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গেদুড়া ইউপি হাটপুকুর সোনামতি গ্রামের আলমগীর নিজ বাড়িতে ফেন্সডিল ক্র‍য় বিক্রয় রবিবার সকাল সাড়ে ১১ টার সময়।হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই রাশেদুল ইসলাম সহ সংঙ্গীয় পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে ১৮ বোতল ফেনসিডিল (মাদকদ্রব্য) সহ আটক করে থানায় নিয়ে আসে। থানায় মাদক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

হরিপুরে ৩৫০ পিচ টেপেন্ডাডল ট্যাবলেট সহ এক যুবক আটক

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বটতলী এলাকা থেকে আবীর (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৫০ পিচ টেপেন্ডাডল ট্যাবলেট সহ আটক করে। হরিপুর থানা পুলিশ শনিবার (৫ আগষ্ট) তাকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছেন। সে উপজেলার ভবান্দপুর বটতলী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার বটতলীতে মোসলিম হাজির চাতালে শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই রাকিব সহ সংঙ্গীয় পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে মালামাল সহ আটক করে থানায় নিয়ে আসে। থানায় মাদক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বটতলী এলাকা থেকে আবীর (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৫০ পিচ টেপেন্ডাডল ট্যাবলেট সহ আটক করে।

হরিপুর থানা পুলিশ শনিবার (৫ আগষ্ট) তাকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছেন। সে উপজেলার ভবান্দপুর বটতলী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বটতলীতে মোসলিম হাজির চাতালে শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই রাকিব সহ সংঙ্গীয় পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে মালামাল সহ আটক করে থানায় নিয়ে আসে।

থানায় মাদক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

হরিপুরে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পূত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু মুরালে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জমানের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল, কৃষি অফিসার রুবেল হুসেন,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার রাইহানুল হক মিঞা, জাহিদ ইবনে সাগর, অধ্যক্ষা সৈয়দুর রহমান, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমুখ ।

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অসুস্থ,অস্বচ্ছল এবং দূর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে অনুদানের চেক বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অসুস্থ,অস্বচ্ছল এবং দূর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে অনুদানের চেক বিতরণ।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে আজ সকালে প্রধান মন্ত্রীর কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সভাপতিত্ব করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।এসময় উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক,পিআইবির মহা পরিচালক জাফর ওয়াজেদ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন। এসময় আরো উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি সহ,রাজশাহী, খুলনা,যশোর,কুষ্টিয়া,বগুড়া, কক্সবাজার, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ,গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতিগণ।

ব্রাহ্মণবাড়িয়ায় জলাশয়ে জালের বাধ দেওয়া ও উচ্চশব্দে গান বাজানোর জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জলাশয়ে জালের বাধ দেওয়া ও উচ্চশব্দে গান বাজানোর অভিযোগে দু’জনকে জরিমানা করা হয়েছে।সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানা যায়, সদর উপজেলার সীতানগর এলাকায় জলাশয়ে জাল দিয়ে বাধা সৃষ্টি করে রেখেছিলেন গৌর সাহা নামে এক ব্যক্তি। এতে সাধারণ জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় আলোচনায় হয়।

এ অবস্থায় সোমবার অভিযান চালিয়ে গৌর সাহার অধীনে সেখানে কাজ করা এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জলাশয়টি অবমুক্ত করা হয়। এ সময় তিতাস নদীতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে যেতে থাকা যুবকদের একটি দলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাউন্ড বক্স জব্দ করা হয়।

হরিপুরে ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর রণহাট্রা চৌরঙ্গী উচ্চ বিদ্যালের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার ওই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী কমিটির আয়োজনে বিদ্যালয় মাঠে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।১৯৭৩ থেকে ২০২৩ সাল পযন্ত। এস এসসি ব্যাচ ছাত্র-ছাত্রীদের নিয়ে এবারই প্রথম ঈদ পরর্বতী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চদ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো দবিরুল ইসলাম এমপি। গেষ্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, জেলা আ‘লীগর সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, আমন্ত্রিত অতিথি হিসাব বক্তব্য রাখেন প্রফেসর আবুল খয়ের, ঠাকুরগাঁও-২ সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা। বিশষ অতিথি হিসব বক্তব্য রাখন হরিপুর বিএনপি‘র সভাপতি সাবেক অধ্যাপক করিমুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ‘লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম পুস্প, আ‘লীগ সম্পাদক এস এম আলমগীর, বিএনপির সম্পাদক আবু তাহের। আরো বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, প্রধান শিক্ষক মুনিরুজ্জামান, অনুষ্ঠানের তত্বাবধায়ক আব্দুর রশিদ প্রধান, সাংবাদিক সুজন, রাজু, জহরুল ইসলাম (জীবন) এম এইচ কাঞ্চন প্রমুখ। আলোচনা শেষে এক মনোরঞ্জন সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান-পুষ্প

মো জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও): হরিপুর উপজেলা বাসীসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গরীবের বন্ধু, অন‍্যায়ের বিরুদ্ধে বিকল্প কন্ঠস্বর, রোদে পোড়া জলে ভেজা মানুষের আস্তাভাজন নেতা হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প। তিনি হরিপুর উপজেলার সকলস্তরের জনগণ ও দেশবাসীকে ঈদ-উল-আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি কামনা করি আমার উপজেলার প্রতিটি মানুষের জীবনের প্রতিটি দিন হোক ঈদের দিনের মতো আনন্দময়। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নেক হায়াত বৃদ্ধির জন্য তিনি দোয়া চেয়েছেন। তিনি আরো বলেন সকলের দোয়ায় বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের রুপরেখা সফলভাবে সম্পন্ন হোক।সকলকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক

হরিপুরকে লাল-সবুজ নগরী নির্মাণে অক্সিজেনের কৃষ্ণচূড়া বাতায়ন

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর ঠাকুরগাঁও /প্রতিনিধি: হরিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” আজ সকাল ১০ টায় হরিপুর উপজেলার দেহট্র – বীরগড় হাইয়ে সড়ক, বটতলী বাজার, উপজেলা পরিষদ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ হরিপুরের বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানের মূল ফটকে কৃষ্ণচূড়া বাতায়ন করেছে। এই বৃক্ষরোপণে পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, আইএফআইসি ব্যাংক, হরিপুর।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন জানান, অক্সিজেনের যে কয়েকটি মিশন রয়েছে তারমধ্যে মিশন লাল সবুজ-২০৩০ অন্যতম। একটি স্নিগ্ধ সকাল। প্রথম প্রহরের প্রথম আলোক রশ্মির আভায় কৃষ্ণচূড়ার গাঢ় সবুজ পাতা থেকে নুইয়ে পড়ছে শিশির কণা। আর ওদিকে সূর্যকিরণে লালে লাল হয়ে রক্তবর্ণ প্রগাঢ় হচ্ছে ডালে ফুটে থাকা রক্তিম কৃষ্ণচূড়া ফুল। গারো সবুজের মাঝে রক্তাক্ত লাল। এ যেন বাংলার পতাকার প্রাকৃতিক অবয়ব। এমন সকাল আমাদের ‘অক্সিজেন’ এর সাফল্য গাঁথা। যে সকালে আমরা বাংলার আবহে অবগাহন করতে করি, বাংলাকে খুঁজে পাই। এমন সকালই তো আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের সারথি হয়ে আমৃত্যু অবধি চলার বাসনা আমাদের।

একটি উন্মুক্ত প্রান্তরের মধ্যভাগ চিরে চলে গেছে একটি মেঠো পথ। আর সেই মেঠো পথের দু’ধারে ডাগর হয়ে উঠেছে কৃষ্ণচূড়ার গাছ। এমন বেশ কয়েকটি সড়ক, উঠান, প্রাঙ্গন আমাদের সফলতার গল্পের প্রধান উপাখ্যান। আবার মৌসুম কালে যখন এই ফুলে ভরা গাছগুলো সবুজ-লালে পরিসজ্জিত হয় তখনই আমাদের সেই গল্পে অলংকার যুক্ত হয়ে যোগ করে নতুন মাত্রা।

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি ও আইএফআইসি ব্যাংক, হরিপুর এর ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।

মহামান্য রাষ্ট্রপতির সাথে আইজিপির সাক্ষাৎ

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ (রবিবার) দুপুরে বঙ্গভবনে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

রাষ্ট্রপতি বলেন, পুলিশ সদস্যদের কাজ যাতে জনবান্ধব হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।

জনস্বার্থে বিভিন্ন মামলা নিষ্পত্তিতে যথাসম্ভব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। সাইবার ক্রাইম মোকাবেলায় পুলিশের প্রতিটি সদস্যকে প্রযুক্তি জ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেন।

সাক্ষাতকালে আইজিপি রাষ্ট্রপতিকে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

- Advertisement -

জনপ্রিয় সংবাদ

গরম খবর