হোম প্রচ্ছদ পৃষ্ঠা 5

বাংলাদেশ সচিবালয়ে ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের সভাপতি মাজহারুল সম্পাদক ওবায়দুল

ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির ছবি
বাংলাদেশ সচিবালয়ে ঘোষণা করা হলো ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব।

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার কৃতি সন্তান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাজহারুল ইসলাম সুমন। সাধারণ সম্পাদক পদে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব ওবায়দুল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান নাজমুল হুদা-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কৃষি মন্ত্রণালয়ে কর্মরত নূর আলম (সিনিয়র সহ সভাপতি), বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সাজেদুর রহমান সাজু (সিনিয়র সহ সভাপতি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মরত ইউসুফ আলী (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিল্প মন্ত্রণালয়ে কর্মরত মোঃ নুরুজ্জামান (সহ-সাংগঠনিক সম্পাদক), স্থানীয় সরকার বিভাগে কর্মরত আশরাফুল মখলূ (দপ্তর সম্পাদক), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সোহেল আরমান সবুজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাদ্রাসা ও কারিগরি বিভাগে কর্মরত নাজমুন নাহার কেয়া (মহিলা সম্পাদিকা), খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত জুয়েল রানা (শিক্ষা বিষয়ক সম্পাদক), আইন ও বিচার বিভাগে কর্মরত শরিফুল ইসলাম সুমন (ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কর্মরত আব্দুস সবুর (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত মামুন হক ও অর্থ বিভাগে কর্মরত তাহমিনা আলম তৃষ্টি নির্বাহী সদস্য।

সভাপতি মাজহারুল ইসলাম সুমন বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে একটি শক্তিশালী সংগঠন প্রয়োজন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত নাজমুল হুদা বলেন, আমরা ঠাকুরগাঁও প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো এবং সংগঠনের সকলকে নিয়ে জেলার উন্নয়নে কাজ চালিয়ে যেতে চাই।

নবনির্বাচিত কমিটি সকলের অধিকার ও পেশাগত উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে আশাব্যক্ত করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সকলেই সাধারণ সদস্য এবং সহকারী সচিব হতে সচিব পর্যায়ের কর্মকর্তারা উপদেষ্টা হিসেবে থাকবেন। এই নতুন কমিটি ঠাকুরগাঁও জেলা এবং এর উন্নয়নকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচিত হয়েই সামাজিক উন্নয়নে ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী

ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী সামাজিক উন্নয়ন কার্যক্রমে
নির্বাচিত হয়েই জনগণের সেবায় কাজ শুরু করেন ডাঙ্গীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী

হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জনগণের সেবাই জনপ্রতিনিধির মূল কাজ। তাই নির্বাচিত হয়েই সামাজিক উন্নয়নে ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েই ৯টি ওয়ার্ডের প্রায় ২৫ হাজার ভোটারের কষ্ট দূর করতে রাতদিন পরিশ্রম করে চলেছেন আহসান হাবীব চৌধুরী। নির্বাচিত হওয়ার পরে খালের উপর ব্রীজ, রাস্তা সংস্কার, জায়গা জমি নিয়ে বিরোধের অবসানসহ অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মতো অনেক কাজ করেছেন ।

চৌরঙ্গী বাজারের সবজি ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, চৌরঙ্গী বাজারে স্ট্রিট লাইট স্থাপন ও বাজারের মিনি সড়কগুলো পাকা করে ব্যবসায়ী ও সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলেন এই চেয়ারম্যান। তিনি দানশীল একজন মানুষ হিসেবেও এলাকায় সুপরিচিত। ঈদ, পূজা ও শীতকালে তিনি গরিব দুখী মানুষের মধ্যে বস্ত্রসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকেন।

চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি জনগণের সেবা করতে এসেছি। সরকারি বরাদ্দে কাজগুলো এগিয়ে নিচ্ছি। বৃহৎ জনপদের কষ্টের কথা ভেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। মানুষের সাথে আছি। তাদের দঃ:খ কষ্ট দূর করতে আমার প্রচেষ্টা সর্বদা চলমান থাকবে।

হরিপুরে হলুদ চাষে ঝুঁকেছেন কৃষক 

হরিপুরে হলুদ চাষে কৃষকের আগ্রহ বৃদ্ধি
হরিপুরে হলুদের আবাদ বাড়ছে, বাজারমূল্য ও ফলন সন্তোষজনক।

হরিপুর ঠাকুরগাঁও/প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত বছরের চেয়ে এ বছর হলুদের চাষাবাদ ৫ হেক্টর বৃদ্ধি পেয়েছে। হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ২৫ হেক্টর জমিতে হলুদের চাষাবাদ হয়েছিল এ বছর তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩০ হেক্টর। এতে গত বছরের চেয়ে এ বছর ৫ হেক্টর জমিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে। হলুদের ফলন ও দাম ভালো পাওয়ায় হরিপুর উপজেলায় কৃষক হলুদের চাষাবাদে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

৮০ দশকে কৃষক ব্যাপক হারে হলুদের চাষাবাদ হতো। কিন্ত ওই সময়ে হলুদের দাম না থাকায় ধীদে ধীরে হলুদের চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষক। তবে দেশে এখন বাণিজ্যিক ভাবে হলুদের চাহিদা বাড়ছে। বাজারে দামও ভালো পাওয়ায় হলুদ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা।

উপজেলার হলুদ চাষী কৃষক সাগর বলেন, এক সময় হলুদের চাহিদা এবং দামও ছিল না তাই আমি হলুদ চাষ করতাম না। বাজার থেকেই কিনে চাহিদা মেটাতাম। বাজারে এখন হলুদর চাহিদা ও দাম বাড়ছে। আমি এবার ৪০ শতক জমিতে হলুদের চাষ করেছি। এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। আশা করি ভালো ফলন পাব।

মুদি দোকান্দার জুয়েল বলেন, বর্তমান বাজারে শুকনো হলুদের সুটি ২শ’ টাকা কেজি এবং হলদের গুঁড়া ২শ’৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হুসেন বলেন, আবাদি ও অনাবাদি এবং প্রতিত জমিসহ ৩০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ২৫ হেক্টর। এ বছর তা  ছাড়িয়ে আবাদ হয়েছে ৩০ হেক্টর। হলুদ ফসলের আয়ুকাল এক বছর। বেলে দোআঁশ ও ছায়া যুক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়। হলুদের জাদভেদে প্রতি হেক্টর জমিতে ফলন হতে পারে ২০ টন। বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বাড়ায় এ উপজেলায় হলুদের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতিকে দলীয় মনোনয়ন চেয়ে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-২ আসনে দলীয় মনোনয়ন দাবিতে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
দলীয় মনোনয়ন দাবিতে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধ

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ধানের শিষ প্রতিকে দলীয় প্রার্থীর মনোনয়ন চেয়ে ঠাকুরগাঁরে হরিপুরে উপজেলা বিএনপির উদ্দ্যেগে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন করেছে।

বৃহস্পিতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দলীয় কাৰ্য্যালয় থেকে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের নেত্রিত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বটতোলী মোড়ে মানববন্ধন এবং পথসভা করেন। এতে বক্তব্য রাখে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আবুসালেহ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মনোয়ার হেসেন, রেজুয়ানুল হক বিশ্বাস, জাহিরুল ইসলাস, আতাউর রহমান মংলা, ছাত্রদল সভাপতি উজ্জল প্রমুখ।

বক্তারা সকলেই ঐক্যমত প্রকাশ করে বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ঠাকুরগাঁও-২ আসনে এবার ধানের শীষ প্রতিকে দলীয় প্রার্থীদিয়ে নির্বাচন করা হবে। ঠাকুরগাঁও জেলার ৩টি আসনের মধ্যে ১ ও ৩ আসনে ইতোমধ্যেই দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনে এখনো দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়ে নাম ঘোষনা করেননি। এতে দলীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আর কোনো জোটের গোলামি করতে চাই না। তাই দলের হাইকমান্ট  এর নিকট  অনতি বিলম্বে ঠাকুরগাঁও-২ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন করে নাম ঘোষণা জন্য আহ্বান   করছি।উক্ত  বিক্ষোভ  কর্মসূচীতে হরিপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ  সহযোগী সংগঠনের  নেতা কর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন। 

হরিপুরে দুম্বার গোস্ত বিতরণ

হরিপুরে ১৫০ প্রতিষ্ঠানে দুম্বার গোস্ত বিতরণ কার্যক্রম
হরিপুর উপজেলা পরিষদ চত্বরে দুম্বার গোস্ত বিতরণ কার্যক্রম

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা)র মাধ্যমে রাজকীয় সৌদি আরব সরকার কর্তৃক প্রেরিত কোরবানির গোস্ত ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৫০টি প্রতিষ্ঠানে মাঝে সুষ্ঠভাবে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় পিআইও অফিসের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে ১৬টি কার্টুন উপজেলার ৬টি ইউনিয়নের এতিমখানা, লিল্লাবডিং ও কাওমী মাদ্রাসা সহ ১৫০টি প্রতিষ্ঠানের মাঝে এসব দুম্বার গোস্ত সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার রাকিবু ইসলাম, হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, হরিপুর জামায়াতের সহকারি সেক্রেটারি কামরুজ্জামান ও হরিপুর পিআইও অফিসের কার্যসহকারী মাসুদ পাভেজ প্রমুখ।

অযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা

অযত্নে–অবহেলায় মাদকসেবীদের আড্ডায় পরিণত হরিপুর শিশুপার্ক
অযত্নে–অবহেলায় মাদকসেবীদের আড্ডায় পরিণত হরিপুর শিশুপার্ক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশুপার্কে প্রশাসনের নজরদারি না থাকায় মাদক সেবীদের আড্ডা ও গোচারণ ভূমিতে পরিণত হয়ে বেহাল দশা হয়ে পড়েছে উপজেলা প্রশাসনের শিশুপার্কটি। উপজেলা সদরে থানার পাশে এর অবস্থান, স্থানীয়দের অভিযোগ এলাকায় চুরি, জুয়া ও মাদক কারবারি এবং মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক দিনের ব্যবধানে হরিপুর কেন্দ্রীয় জাম্মে মসজিদের ওজুখানা থেকে দুটি পানির পাম্প চুরি হয়েছে। শিশুপার্কের চারদিকে কোনো সীমানা প্রাচীর না থাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত পার্কের মাঠে চড়ে গরু-ছাগল আর সন্ধ্যা পর্যন্ত স্থানীয়দের নিয়মিত যাতায়াত খাকলেও সন্ধ্যার পর সেখানে জমে উঠে মাদক সেবীদের আড্ডা। দীর্ঘদিন ধরে শিশুপার্ক অবকাঠামো উন্নয়ন কাজের কোনো উদ্যোগ না থাকায় জরাজীর্ণ ও বেহাল দশ্য হয়ে পড়েছে শিশুপার্কের পরিবেশ। নষ্ট হয়ে যাওয়ার পথে শিশুদের বিনোদনের সরঞ্জাম গুলি। সন্ধ্যার পর মাদক ব্যবসায়ীরা এখানে মাদক বিক্রিও শুরু করে। পার্কের পাশেই  নেই কোনো থানা পুলিশের অভিযান। জানা যায়, ২০১৬-১৭অর্থবছরে উপজেলা প্রশাসন শিশুপার্ক নির্মাণকাজ শুরু হয়। ২০১৮ সালের শেষের দিকে পার্কটি চালু হয়। এসময় প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যয় করা হয় পার্কটি নির্মাণ এ।

স্থানীয়রা বলেন, পার্কটির যখন কাজ শুরু হয় তখন খুব আশান্বিত হয়েছিলাম যে, আমাদের এলাকার শিশু-কিশোরদের বিনোদনের জন্য ভালো কিছু একটা হচ্ছে। কিন্তু বর্তমানে এর পরিবেশ শিশুদের জন্য ভয়ংকর হয়ে উঠেছে। বখাটেদের উৎপারতা, মাদক সেবন, ইভটিজিং সবই চলে এখানে। এসব বন্ধ করে পার্কটি শিশুদের জন্য বিনোদনের পরিবেশ তৈরি করতে হবে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, পার্কে একাধিকবার অভিযান করে মাদকসহ আসামি ধরা হয়েছে। মাদক প্রতিরোধে আমাদের অভিযান চলমান রয়েছে। তবে আমরা এখন থেকে সেখানে আরোও তৎপরতা বাড়াবো। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, শিশুপার্কের বিষয়টি শুনেছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হরিপুরে জাতীয় সমবায় দিবস পালিত

হরিপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য কে সমনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) সকাল ১১ টায়  হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে দিবস টি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণ্যাঢ র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হুসেন, সমবায় অফিসার সোহানুজ্জামান, বিআরডিপির অফিসার দেলোয়ার হোসেন, সমবায় সমিতির সভাপতি তরিকুল ইসলাম, কুরবান আলী ও রিতা পারভিন, হরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাপাদক আব্দুর রশিদ প্রমুখ। দিবসের আলোচনা সভায় সমবায় অফিসের সকল কর্মচারীগণ সহ সমিতির ৮৫ টি সংগঠনের সভাপতিও সম্পাদক সহ সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।

হরিপুরে মসলার দাম ঊর্ধ্বমুখি, স্বস্তি ফিরেছে সবজির বাজারে

সবজির বাজার

হরিপুরে মসলার দাম ঊর্ধ্বমুখি, স্বস্তি ফিরেছে সবজিতে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে শীতের আগাম সবজি বাজারে সরবরাহ বাড়লেও মসলার বাজারে দেখা দিয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। স্থানীয় বাজারে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচের দাম বেড়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের কষ্ট বাড়িয়েছে। অন্যদিকে শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে ভোক্তারা।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মসলার বাজারে ঊর্ধ্বগতি

বৃহস্পতিবার সকালে উপজেলার কালিগঞ্জ, বটতলী, ভাতুরিয়া, কাঁঠালডাঙ্গী ও হরিপুর নতুন বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে মসলার দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। প্রতি কেজি কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৬০ টাকা। দেশি পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৭৫ টাকা এবং রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা প্রতি কেজি দরে।

বাজারে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধিও মসলার দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে। তারা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে।

সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তির হাওয়া

অন্যদিকে, সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। শীতের আগাম সবজি যেমন—আলু, মুলা, কচু, শসা, পটল, ঢেঁরশ, ফুলকপি, করলা, লাউ ও চিচিংগার সরবরাহ বেড়েছে। বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৬ টাকা, মুলা ৩০ টাকা, ঢেঁরশ ও পটল ৪০ টাকা, ফুলকপি ৬০ টাকা, ছোট করলা ৬০ টাকা, বড় করলা ৭০ টাকা এবং প্রতি পিস লাউ ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

ক্রেতা ও বিক্রেতাদের অভিমত

স্থানীয় ক্রেতা শফিকুল ইসলাম বলেন, “সবজির দাম এখন কিছুটা কমেছে, এটা আমাদের জন্য স্বস্তির খবর। তবে পেঁয়াজ আর মরিচের দাম আবার বেড়েছে, এতে বাজারে ভারসাম্য থাকছে না।”

অন্য এক ক্রেতা রওশনারা বেগম বলেন, “রান্নায় মসলার প্রয়োজন বেশি, কিন্তু এখন মসলার দাম অনেক বেড়ে গেছে। প্রতিদিনের খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।”

সবজি বিক্রেতা আমিনুল হক জানান, আগাম শীতের সবজি আসায় বাজারে পণ্যের চাপ বেড়েছে। ফলে দাম কিছুটা কমেছে। “আগামী সপ্তাহে আরও সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে,” বলেন তিনি।

আগাম শীতের ফসল ও বাজারের প্রভাব

স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, “এ বছর বৃষ্টিপাত অনুকূলে থাকায় আগাম সবজি উৎপাদন ভালো হয়েছে। ফলে স্থানীয় বাজারে সরবরাহ বেড়েছে, যা ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা।”

সরকারি তদারকি ও ব্যবসায়ীদের প্রত্যাশা

তবে মসলার বাজার স্থিতিশীল করতে ব্যবসায়ীরা সরকারের সহায়তা ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন চান। পাইকারি পর্যায়ে আমদানি বাড়লে এবং পরিবহন খরচ কমলে বাজারে স্থিতিশীলতা আসবে বলে তারা মনে করেন।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে যাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে সেজন্য নিয়মিত তদারকি চালানো হচ্ছে। তারা ক্রেতাদের সতর্ক থাকতে এবং দাম নিয়ে অনিয়ম দেখলে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।

সব মিলিয়ে, হরিপুরে বর্তমানে মসলার দাম ঊর্ধ্বমুখি হলেও আগাম শীতের সবজি বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে ক্রেতারা পেয়েছেন কিছুটা স্বস্তি।

হরিপুর সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

হরিপুর সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জানা যায়, গত মঙ্গলবার ভোরে হরিপুর সীমান্তের ৩৫৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। তারা হলেন হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের নিখিল চন্দ্র রায়ের ছেলে সুভাষ চন্দ্র রায় (২১), আদখানা গ্রামের শুক্র রামের ছেলে বিজয় কুমার (৩১), রহমতপুর গ্রামের পরা সিং এর ছেলে কাঠাম রায় (৩২), রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের চৈতুরামের ছেলে প্রশান্ত রায় (১৯) এবং কুমরিয়া গ্রামের নিবাস চন্দ্রের ছেলে গোপেন চন্দ্র (২৫)।

পরদিন বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সীমান্তের দনগাঁও এলাকায় ৫০ ব্যাটালিয়নের হরিপুর বিওপি এবং ভারতের মালদা খণ্ড বিএসএফের ৮৭ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটককৃত পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি হস্তান্তরের পর দুপুরে আটককৃতদের হরিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

(ডাকসু) নির্বাচন ঘিরে ফেসবুক পোস্টের জেরে ব্রাহ্মণবাড়িয়ার ওসি মোজাফফর প্রত্যাহার

(ডাকসু) নির্বাচনে ঘিরে ফেসবুক পোস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল (৯ সেপ্টেম্বর) রাতে তাকে সদর থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে।

ঘটনার সূত্রপাত হয়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওসি মোজাফফর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ডিজিটাল ব্যানার পোস্ট করেন। সেখানে লেখা ছিল “২১, ১৭, ০৮”—যা ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, “মেধাবীদের জন্য শুভ কামনা রইল।”

এ পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের নেতারাও ওসির এই কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে কোনো রাজনৈতিক পক্ষাবলম্বন করা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন অনেকেই।

পরে ওসি মোজাফফর দাবি করেন, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্টটি করা হয়েছে। বিষয়টি উল্লেখ করে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি বলেন, স্ক্রিনশটে দেখা ব্যাকগ্রাউন্ড ও বার্তাটি তার অজান্তে পোস্ট হয়েছে এবং ঘটনার পরপরই তিনি বিষয়টি জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেন।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

- Advertisement -

জনপ্রিয় সংবাদ

গরম খবর