Thursday, September 17, 2026
হোম জেলা ঠাকুরগাঁও হরিপুরে রাতের আধারে কৃষকের ভুট্টা ভাঙ্গে নিয়ে গেল দুর্বৃত্তরা

হরিপুরে রাতের আধারে কৃষকের ভুট্টা ভাঙ্গে নিয়ে গেল দুর্বৃত্তরা

224
হরিপুরে রাতের আধারে ভুট্টা ভাঙ্গে নিয়ে গেল দুর্বৃত্তরা ।
print news

হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাতের আঁধারে আনিসুর রহমান নামে এক কৃষক এর ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাসুত্রে রানা যায়, উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে পতনডোবা গ্রামে গতকাল রাতে আনিসুর রহমান এর ভুট্টা ক্ষেতের কাঁচা ভুট্টা গুলো চুরি হয়ে যায়।

আনিসুর রহমান বলেন, আমার বর্গা নেওয়া জমি থেকে রফিকুল ইসলামসহ অজ্ঞাত কয়েক ব্যাক্তি ভুট্টা গুলো চুরি করে নিয়ে গেছে।তিনি সকালবেলা ওই ভুট্টা দেখতে গিয়ে দেখেন তার ভুট্টা চুরি হয়ে গেছে-তিনি ঐ গ্রামের জাহিরুল ইসলামের কাছ থেকে ওই জমিটি বর্গা নেন এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে।

তিনি বলেন -ভুট্টা লাগানোর সময় জাহিরুলের বড় ভাই রফিকুল ইসলাম তাকে ভুট্টা লাগানো নিষেধ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন যে ভুট্টা লাগালে সে ভুট্টা ভেঙ্গে নিয়ে যাবে।এই হুমকির বিষয়টি স্থানীয় লোকজন নিশ্চিত করেছেন।

গতরাতে ভুট্টা ভেঙ্গে নিয়ে যাই। বাদী হয়ে আনিসুর রহমান হরিপুর থানায়-রফিকুল ইসলামের অজ্ঞাত কয়েক জনের নামে একটি অভিযোগ দায়ের করেন
এদিকে বিবাদী রফিকুল ইসলাম ঘটনাটি অস্বীকার করেন-এবং বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না ।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর ভিতর থেকে পুকুর অপসারণ
পরবর্তী নিবন্ধমে দিবসে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন