হোম প্রচ্ছদ পৃষ্ঠা 11

হরিপুরে জাতীয় ভোটার দিবস পালিত

“তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

সকাল ১১টায় হরিপুর উপজেলা নির্বাচন ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মান্নান, নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মোঃ রুবেল হোসেন এবং নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনের পর উপজেলা নির্বাচন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান-এর সভাপতিত্বে ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু তাহের

আলোচনা সভায় বক্তারা ভোটার অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তারা নতুন ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং সবার অংশগ্রহণে একটি কার্যকর ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার উপর জোর দেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চেতনার প্রসার ঘটাতে এই দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

হরিপুরে আরডিআরএস‘র কর্মশালা অনুষ্ঠিত

Bangla News

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে আরডিআরএস বাংলাদেশ এর ফেডারেসনের অন্তর্ভুক্ত সমিতির সদস্যদের সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিক অন্তর্ভুক্তি করার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালা সোমবার সকাল ১০ টায় হরিপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সভাপতিত্ব করেন। কর্মশালার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও জেলা আরডিআরএস বাংলাদেশ এর প্রশিক্ষণ অফিসার সোহানুর রহমান কাজল।

কর্মশালায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আরডিআরএস বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক গোলজার হোসেন, উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন, সমাজসেবা অফিসার, যুবউন্নয়ন অফিসার আনোয়ার হুসেন, মৎস্য অফিসার, হরিপুর থানার ওসি জাকারিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার, হরিপুর আরডিআরএস বাংলাদেশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শশীউল ইসলাম এবং হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

কর্মশালায় সরকারি সেবা নিশ্চিত করতে এবং অবহেলিত ও অনগ্রসর জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ঠাকুরগাঁও হরিপুরে ১৭২ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ভাষা আন্দোলনের ৭৩ বছর পার হলেও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো শহীদ মিনার নেই। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীদের কোনো স্থায়ী ব্যবস্থা নেই, যা নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

হরিপুর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ কলেজসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র ৭টি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে, যা বেশিরভাগই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১০টির মধ্যে মাত্র ১০টিতে শহীদ মিনার আছে, বাকিগুলোতে নেই।

২০১৬ সালে উপজেলা পরিষদের উদ্যোগে আমাই দিঘীর পাড়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়, যেখানে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিবছর ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভেতরেই শ্রদ্ধা নিবেদন করতে পারছে না, যা ভাষা আন্দোলনের চেতনা বিকাশে একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভাষা আন্দোলনের অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা অত্যন্ত জরুরি।

হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা এবং প্রাথমিক শিক্ষা অফিসার সুলতান সালাহ উদ্দিন জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে আলোচনা করে প্রতিটি প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

হরিপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে আবু রায়হান আনসারী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান আনসারী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে সে সকলের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সংসারের ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা চাষে ঝুঁকছে হরিপুরের কৃষকরা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ভোজ্য তেলের সংকট, পরিবারের তেলের চাহিদা পূরণ এবং বাণিজ্যিকভাবে সরিষার চাহিদা বৃদ্ধির ফলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ব্যাপক হারে সরিষা চাষ শুরু করেছেন কৃষকরা। সরিষার হলুদ ফুলে ঢেকে গেছে বিস্তীর্ণ মাঠ, যা দেখে কৃষকের মনে আশার সঞ্চার হয়েছে।

ডাঙ্গীপাড়া গ্রামের কৃষক কলিম উদ্দিন বলেন, “ভোজ্য তেলের উচ্চমূল্য এবং ভেজাল তেলের কারণে মানুষ এখন আবার খাঁটি সরিষার তেলের দিকে ঝুঁকছে। পরিবারের রান্না ও শরীরের যত্নে সরিষার তেলের বিকল্প নেই। আমি এবার দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি।”

thakor 2

একসময় সরিষার তেলই ছিল গ্রামের মানুষের প্রধান ভোজ্য তেল। তবে বিকল্প তেলের প্রচলন এবং সরিষার দাম কমে যাওয়ায় কৃষকরা সরিষা চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। বর্তমানে বাজারে সরিষার তেলের ভালো দাম এবং চাহিদা বৃদ্ধির কারণে কৃষকরা পুনরায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন।

ফালডাঙ্গী গ্রামের কৃষক নলিম উদ্দিন জানান, “বাজারে ভেজাল তেলের দাপট এবং উচ্চমূল্যের কারণে এবার আমি এক বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আশা করছি, ফলন ভালো হবে এবং পরিবারের তেলের চাহিদা মিটবে। সরিষা তোলার পর সেই জমিতে বোরো ধান রোপণ করব।”

গত শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার কালীগঞ্জ হাটে পুরাতন শুকনো সরিষা প্রতি মণ ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হয়েছে।

হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) রুবেল হোসেন জানান, “এবার হরিপুর উপজেলায় ৩,৪০৮ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ৮০-৮৫ দিনের মধ্যে সরিষার ফলন হবে। প্রতি হেক্টরে ১.৪৫ টন ফলন আশা করা হচ্ছে। কৃষি দপ্তরের উদ্যোগে ৪০০ প্রান্তিক কৃষককে ভর্তুকি হিসেবে বিনামূল্যে সরিষার বীজ দেওয়া হয়েছে। কৃষকরা সরিষা চাষে আগ্রহী হচ্ছেন, কারণ সরিষা ও তেলের চাহিদা বাণিজ্যিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে।”

সরিষার চাষ শুধু সংসারের ভোজ্য তেলের চাহিদা পূরণে নয়, এটি কৃষকের আর্থিক অবস্থারও উন্নতি ঘটাচ্ছে।

হরিপুরে মৎস্য প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে মৎস্য অধিদপ্তরের প্রকল্পের আওতায় গৃহীত মৎস্য প্রকল্পের উন্নয়ন ও চাষীদের আত্মকর্মসংস্থানের অগ্রগতি পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ ও মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভাতুরিয়া নানন্দহ বিল মাঠে মৎস্য চাষীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে হরিপুর উপজেলা মৎস্য দপ্তর।

সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট-এর প্রকল্প পরিচালক ডা. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক শামীম উদ্দিন এবং ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ।

এসময় বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ মৎস্য প্রকল্পের কার্যক্রম ও চাষীদের সাফল্যের প্রশংসা করেন এবং টেকসই মৎস্য চাষে সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন। সমাবেশে ১২০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।

বক্তারা মৎস্য খাতের সম্ভাবনা ও এর আর্থিক গুরুত্ব তুলে ধরেন এবং চাষীদের আধুনিক প্রযুক্তি ও কার্যকর পদ্ধতির মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

হরিপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশব্যাপী তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টা ৪৫ মিনিটে ভাতুরিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কাঠালডাঙ্গী হাই স্কুল মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভাতুরিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুকুল হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবু নাসের, সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সম্পাদক নাজমা পারভিন, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম, হরিপুর কৃষকদলের সভাপতি হাফিক উদ্দিন, সম্পাদক শনীয়ত উল্লাহ, ভাতুরিয়া ইউনিয়ন কৃষকদলের সম্পাদক সোহাগ আলী ও ইউনিয়ন সভাপতি মনোয়ার হোসেন।

বক্তারা দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে দলীয় সংগঠনের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

হরিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (১ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজনের সমাপ্তি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী স্টলের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শামসুল হক, দামোল আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী, হরিপুর সরকারি মোসলেমউদ্দিন কলেজের প্রভাষক নিলুফা সরকার, খোলড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম এবং হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্ভাবনী মনোভাব বিকাশে উৎসাহিত করেন।

হরিপুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ‘শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা’ শিরোনামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মনোয়ার হোসেন নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, “উত্তরবঙ্গের শীত এক ধরনের দুর্যোগ। প্রায় এক যুগ ধরে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছি। আপনারাও এগিয়ে আসুন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুস সামাদ এবং ভাতুড়িয়া ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

মনোয়ার হোসেন স্থানীয় মেহনতী ও খেটে খাওয়া মানুষের সঙ্গে বন্ধুপ্রতিম মনোভাব বজায় রেখে কাজ করেন এবং তিনি সমাজের অসহায় মানুষের কল্যাণে তার অবদান অব্যাহত রাখার আশ্বাস দেন। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় অসহায় ও গরীব মানুষের মধ্যে উষ্ণতা এবং মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

হরিপুরে সকল ধর্মাবলম্বীর অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Kalerdarpon

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় “সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান” প্রতিপাদ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) হরিপুর থানা কর্তৃক আয়োজিত এই সমাবেশটি র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। তিনি বলেন, “বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার গৌরব অর্জন করেছে এবং একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। আমরা এ দেশের নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং সকলের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সভায় সভাপতিত্ব করেন হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, মাওলানা আবুল হোসেন, এবং পাইলট মহানী সভাপতি খ্রিষ্টান প্রতিনিধি।

উক্ত সমাবেশে হরিপুর উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বীর জনগণ র‍্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এই আয়োজন সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান এবং ঐক্য বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেছে।

- Advertisement -

জনপ্রিয় সংবাদ

গরম খবর